শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

সংঘাত বন্ধে সহযোগিতার জন্য প্রস্তুত রাশিয়া: নেতানিয়াহুকে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চলমান ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত বন্ধে সহযোগিতা করার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

ক্রেমলিন বলেছে, ‘পরিস্থিতি স্বাভাবিক করা, সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানো এবং গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় প্রতিরোধে রাশিয়া কী কী পদক্ষেপ নিচ্ছে, সেসব বিষয় অবগত (নেতানিয়াহুকে) করেছেন ভ্লাদিমির পুতিন।’

সোমবার (১৬অক্টোবর) নেতানিয়াহুকে এই ফোন করার আগে ইরান, মিসর, সিরিয়া ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতাদের সঙ্গে কথা বলেছেন পুতিন। বেসামরিক নাগরিকদের ওপর যেকোনো ধরনের সহিংসতা চালানো অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি।

রুশ প্রেসিডেন্ট সোমবার ইরান এবং নেতৃত্বস্থানীয় আরব শক্তিগুলোসহ মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর পাঁচ দেশের নেতাদের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ কূটনীতিতে নিজেকে সম্পৃক্ত করলেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কথা বলছেন তিনি।

ইরান, হামাস, ক্ষমতাধর আরব দেশগুলো, ফিলিস্তিন ও ইসরায়েল—সবার সঙ্গে সম্পর্ক রয়েছে রাশিয়ার। মধ্যপ্রাচ্য সংকটের জন্য যুক্তরাষ্ট্রের ভূমিকাকে দায়ী করে দেশটি বারবার বলে আসছে, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজনীয়তাকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা উপেক্ষা করে আসছে। এরই ফলে বারবার এই সংঘাত দেখা দিচ্ছে।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সঙ্গে কথা বলেছেন। ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভ বলেছেন, ‘আমরা মনে করি, এ পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং রাজনৈতিক সমঝোতার প্রক্রিয়া শুরু করা।’

ইসরায়েল ও হামাসের এবারের সংঘাত ছড়িয়ে পড়ার পর রাশিয়ার পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরেক সদস্য দেশ চীন বলেছে, এই সংঘাতের কেন্দ্রে রয়েছে ফিলিস্তিনিদের ন্যায়বিচার না পাওয়া।

সূত্রঃ রয়টার্স

একে/

ভ্লাদিমির পুতিন ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250