মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’ *** মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান *** আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

সরকারের নতুন মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্কে গতি আনতে আশাবাদী ভারত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

সরকারের নতুন মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত আরও বেশি গতিবেগ আনতে পারবে বলে আশাবাদী ও আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার (১৫ই জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।

হাইকমিশনার বলেন, বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আমি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। তিনি এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এটিই তার সঙ্গে প্রথম কোনো বৈঠক। আজকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। দু’দেশের দীর্ঘ সম্পর্কের ওপর ভিত্তি করে একটি স্থিতিশীল, সমৃদ্ধশালী ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণকে সহায়তা ও কাজ করতে ভারত সবসময় প্রস্তুত।

প্রণয় ভার্মা বলেন, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমার নিজের তরফ থেকে তাকে অভিনন্দন জানাতে এসেছি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করতে চাচ্ছি। আমি আশা করছি, তার নেতৃত্বে দু’দেশের সম্পর্ক আরও সামনে এগিয়ে যাবে।

আরও পড়ুন: ভারত আমাদের পাশে ছিল, আছে: পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, গত একদশকে দু’দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্পর্ক নজিরবিহীন গতিতে এগিয়েছে। কীভাবে এটা আরও গণমুখী করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। দু’দেশের সম্পর্কের মধ্যে সাম্প্রতিক কিছু বিষয়াদি নিয়েও কথা হয়েছে। কীভাবে এ উন্নয়ন অংশীদারত্বের মধ্যদিয়ে দু’দেশের মানুষ উপকৃত হতে পারে এবং কীভাবে আমাদের সহযোগিতা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তা নিয়ে কথা হয়েছে।

তিনি আরও বলেন, রূপকল্প ২০৩০ সামনে রেখে আমরা বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়ে কথা বলেছি। আমরা এনার্জি পাইপলাইন, দুটি রেলওয়ে প্রকল্প, বিদ্যুৎ প্ল্যান্ট ও টাকা-রুপির বিনিময়, ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মধ্যে সংযোগ নিয়ে আমাদের কথা হয়েছে।

প্রণয় বলেন, ক্লাইমেট চেঞ্জ, ডিজিাল অর্থনীতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা কীভাবে সহায়তা করতে পারে, সেসব বিষয়াদি আমরা আলোচনা করেছি। সরকারের নতুন মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমরা আরও বেশি গতিবেগ আনতে পারবো বলে আশাবাদী।

এসকে/ 

ভারত আমাদের পাশে ছিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

২২০ কেজি হরিণের মাংসসহ দুজন আটক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

জীবনানন্দকে নিয়ে গৌতম ঘোষ ও হাবিবুর রহমান খানের নতুন সিনেমা

🕒 প্রকাশ: ১০:০০ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

আর্মি সেক্রেটারির পদ ছাড়লেন ট্রাম্পের ‘ড্রোন গাই’ ড্যান ড্রিসকল

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250