মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

সাইনাস নিরাময়ে খেতে পারেন এই স্যুপ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

শীত আসছে।  সময় বাড়ার সঙ্গে সঙ্গে হানা দেবে শীত। চাদর, কম্বলে মুড়িয়ে শীতকে দমনে থাকবে কত চেষ্টা। তবে মাথায় কুয়াশা পড়লেই শরীরে বাধবে নানা রোগ। বিশেষ করে যাদের সাইনাসের সমস্যা আগে থেকেই রয়েছে।

তাদের শীতের সময় আরও সতর্ক থাকতে হয়। একটু কুয়াশা ছিটে মাথায় পড়লেই বাধে বিপত্তি। সাইনাসের যন্ত্রণায় কাতরে উঠেন।

মৌসুম বদলের সঙ্গে সঙ্গেই প্রস্তুতিটাও নিতে হবে। সর্দি ও মাথাব্যথা, ঘন ঘন হাঁচি নানা সমস্যা এই সময় ঘিরে ধরে। সাইনাসও পেয়ে বসে দ্রুত। সাইনাস বেশি বেড়ে গেলে এই সময় ভেপার নেওয়া জরুরি। সেই সঙ্গে কিছু খাদ্যাভাসও করতে পারেন।

যা সাইনাস পরিষ্কার করতে সাহায্য করবে। শীতের সময় সাইনাস থেকে মুক্তি পেতে এক ধরণের স্যুপ বানিয়ে নিতে পারেন। শরীরকে ভিতর থেকে গরম করবে। ঠাণ্ডাজনিত সমস্যা থেকেও রেহাই দেবে। চলুন দেখে নেই সাইনাস মোকাবিলায় কোন স্যুপ বানিয়ে খেতে পারেন।


স্যুপ বানাতে যা যা লাগবে

বাঁধাকপি- মাঝারি আকারের কাটা

গাজর- কুঁচি করে কাটা 

পেঁয়াজ- ২টি মাঝারি করে কাটা

আদা কুচি- ১ চামচ

গোল মরিচ-৩ চা চামচ

এলাচ- ২টি 

লবণ- স্বাদমতো

স্যুপ যেভাবে বানাবেন

প্রথমে চুলায় পানি দিয়ে সব মশলা ছেড়ে দিন। জ্বাল হলে কাটা বাঁধাকপি ও গাজর মিশিয়ে নিন। অল্প আঁচে রান্না করুন। স্যুপের মতো ঘনত্ব না আসা পর্যন্ত অপেক্ষা করুন। ৩০ মিনিট রান্না করে নামিয়ে গরম গরম খেয়ে নিন। 

আরো পড়ুন: প্রাকৃতিক প্রতিষেধক করলার জুস

স্যুপের উপকারিতা

বাঁধাকপি দিয়ে বানানো এই স্যুপ সাইনাস কমাতে সহায়ক।এছাড়াও এই স্যুপ পেটের সমস্যাও দূর করে। এতে প্রচুর পরিমাণে আদা থাকায় সর্দি-কাশির জন্যও ভালো হবে।

আদা অ্যান্টিঅক্সিডেন্টের মতো শরীরকে প্রদাহ থেকে মুক্তি দেয় বলে ফোলা ও ব্যথার মতো সমস্যা কমে যায়। এটি সাইনাস এবং ব্রঙ্কিয়াল ইনফেকশন নিরাময় করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

এসি/ আই. কে. জে/ 


সাইনাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250