বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ভৈরবে ট্রেন দুঘর্টনা

সাত ঘণ্টা পর ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। 

 সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে দুর্ঘটনার পরপর শুরু হয় উদ্ধার অভিযান।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম হোসেন শিকদার জানান, দুর্ঘটনায় উল্টে যাওয়া এগারসিন্ধুর ট্রেনের তিনটি বগি লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপরই ভোর সাড়ে ৪টার দিকে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। এখন সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক।

উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ সরকারি বিভিন্ন সংস্থা। এছাড়াও উদ্ধার কাজে সহযোগিতা করে স্থানীয় জনতাসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বিকেল থেকে টানা উদ্ধার অভিযান শেষে তা সম্পন্ন হয় মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে।

ট্রেন দুর্ঘটনার সাত ঘণ্টা পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সোমবার (২৩ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশন দিয়ে অতিক্রম করে।

এর আগে বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রমতে, এ ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। সোমবার পৌনে ৪টার দিকে জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরিচয় পাওয়া গেছে ১৫ জনের।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে জন্য রেল বিভাগ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর বিস্তারিত বলা যাবে।

এসকে/ 


নিহত আহত ঢাকা-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক দুর্ঘটনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250