মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

সাবান যখন মশার কামড়ের কারণ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ২৩শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

সম্প্রতি এক অদ্ভুত গবেষণার তথ্য রীতিমত চমকে দেওয়ার মতো। আবার অনেকের জন্য হাসির খোরাকও হতে পারে। ভার্জিনিয়া পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, ডাভ বা সিম্পল ট্রুথ ব্র্যান্ডের সাবান ব্যবহার করলে মশার মতো উপদ্রবকারী কীট ব্যক্তির প্রতি বেশি আকৃষ্ট হয়। এটি আইসায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।

মশারা মানুষের ত্বকের গন্ধ শনাক্ত করার চেষ্টা করে। তারা নির্দিষ্ট গন্ধের দিকে তেড়ে আসতে পারে। তবে স্টাডি ফাইন্ডসের এক প্রতিবেদন জানাচ্ছে, মশা নারিকেলের সুগন্ধযুক্ত সাবান এড়িয়ে চলে। অর্থাৎ এ ধরনের সাবান ব্যবহার করলে কিছুটা উপকার পাওয়া যেতে পারে। 

আরো পড়ুন: ফরমালিন দেওয়া আম চেনার উপায়

অবশ্য গবেষণায় ডায়াল, ডাভ, নেটিভ ও সিম্পল ট্রুথ এই চার ব্র্যান্ডের সাবান ব্যবহার করা হয়েছে। তবে মশা যে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছে এবং মানুষের স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে সমন্বয় করছে তা ভয়াবহ। এই গবেষণার তথ্য এখনো পুরোপুরি সঠিক কি-না তা বোঝা কঠিন। তবে যতটুকুই দেখা গেছে, তা স্বস্তিদায়ক নয়। অর্থাৎ সাবান বাছাইয়ে একটু সতর্ক হতে হবে। বিশেষত জুলাইয়ের দিকে মশার উপদ্রব দেশে বাড়ার সম্ভাবনা থাকেই। সেজন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। 

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250