শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

সিরিয়ায় দুটি সামরিক যানে মার্কিন বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি।

সিরিয়ার পূর্ব দেইর ইজোর প্রদেশে ইরান-সমর্থিত সংগঠনগুলোর দুটি সামরিক যানের উপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 

শনিবার (২রা সেপ্টেম্বর) তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, ইরান-সমর্থিত সংগঠনগুলো সিরিয়ার পূর্ব দেইর ইজোর প্রদেশের একটি এলাকায় জড়ো হচ্ছিল। এ সময় একটি মার্কিন যুদ্ধবিমান দুটি সামরিক যানকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। এতে সামরিক যানে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হয় এবং হতাহতের ঘটনা ঘটে। তবে এঘটনায় কতজন হতাহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ইরান-সমর্থিত সংগঠনগুলো পূর্ব দেইর ইজোর প্রদেশের আবু কামাল, মুহসান এবং আল-মায়াদিন জেলায় অবস্থান করছে বলে জানা গেছে। এসব সংগঠন এবং রাশিয়ার সহায়তায় ২০১৭ সালের নভেম্বরে আসাদ সরকার মধ্য ও পশ্চিম দেইর ইজোর প্রদেশ আইএসমুক্ত করে।

এম.এস.এইচ/ আই.কে.জে/

ইরান যুক্তরাষ্ট্র সিরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250