শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

সুপারসনিক ক্ষেপণাস্ত্রের তৈরির প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৬ পূর্বাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সুপারসনিক (শব্দের চেয়েও দ্রুতগতিসম্পন্ন) ক্ষেপণাস্ত্রের তৈরির প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন অধ্যায় শুরু হলো। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই বুধবার (৯ আগস্ট) ইরানের সংবাদমাধ্যম তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়, ‘ইরান সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে। বর্তমানে এসব ক্ষেপণাস্ত্র তৈরির পরীক্ষা চলছে। এর মধ্য দিয়ে আমাদের দেশের সামরিক শক্তি নতুন এক অধ্যায়ে প্রবেশের সূচনা ঘটছে।’

তবে ক্ষেপণাস্ত্র তৈরির পরীক্ষা কবে শেষ হবে ও কবে তা দেখা যাবে, এ নিয়ে কিছু জানানো হয়নি।

ইরানের বেশ কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র আছে। তবে দেশটির কোনো ক্ষেপণাস্ত্রই শব্দের চেয়ে দ্রুতগতিতে (শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৪৩ মিটার) লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম নয়।

যেসব ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও পাঁচ গুণ গতি নিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, সেগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। গত জুন মাসে ইরান তাদের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জনসম্মুখে এনে জানায়, এই ক্ষেপণাস্ত্র রাডার এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম।

এদিকে মধ্যপ্রাচ্যের জলসীমা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছে। গত সোমবার মার্কিন নৌবাহিনী লোহিত সাগরে দুটি যুদ্ধজাহাজে করে তিন হাজারের বেশি সেনাসদস্য পাঠিয়েছে। ইরানের বিরুদ্ধে জাহাজ আটকের অভিযোগ থাকায় এই সেনাদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

এম.এস.এইচ/

ইরান যুক্তরাষ্ট্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250