মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

সুস্বাদু ও পুষ্টিকর মেথি পরোটা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সকালের নাস্তায় পরোটা না হলে অনেকের চলেই না। যারা ভোজনরসিক এবং একইসঙ্গে স্বাস্থ্যসচেতন, তারা সকালের নাস্তায় পরোটা হিসেবে খেতে পারেন মেথি পরোটা। এছাড়া যেসব শিশু শাকসবজি খেতে চায় না, তাদেরকে শাক খাওয়ানোর একটা দারু উপায় হতে পারে মেথি পরোটা।

মেথিশাক দিয়ে তৈরি করা যায় বলেই এর নাম মেথি পরোটা। আর মেথিশাকের স্বাস্থ্য উপকারিতা সবারই কম-বেশি জানা। পুষ্টিতে ভরপুর মেথিশাকে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, প্রোটিন, আয়রন, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম। শুধু শরীরে পুষ্টির ঘাটতি কম করাই নয়, শরীরের বেশ কিছু সমস্যায় বেশ কার্যকরী মেথিশাক। এই পরোটা খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও। 

চলুন জেনে নিই যেভাবে তৈরি করবেন মেথি পরোটা-

উপকরণ 

দুই কাপ আটা, পরিমাণ মতো মেথিশাক, মরিচগুঁড়া ১ চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, জোয়ান/জইন ১ চা–চামচ, কাঁচা মরিচ কুচি ১টি, সেদ্ধ বরবটি ২ কাপ, লবণ স্বাদমতো, হলুদগুঁড়া পরিমাণমতো, তেল/ঘি পরিমাণমতো।

আরো পড়ুন : লেবু পাতা দিয়ে গরুর মাংস রান্নার দুর্দান্ত রেসিপি

প্রণালি

মেথিশাক বেছে ভালোভাবে ধুয়ে কুচি করে নিন। একটা বড় পাত্রে আটা নিন। এর মধ্যে মেথিশাক কুচি, মরিচগুঁড়া, ধনেগুঁড়া, হলুদগুঁড়া, জোয়ান, কাঁচা মরিচ কুচি, সেদ্ধ বরবটি এবং লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে অল্প অল্প করে পানি মিশিয়ে খামির তৈরি করে ২০ মিনিট ঢেকে রাখুন।

এরপর মাঝারি আকারের ডো নিয়ে পরোটা বেলে নিন। তাওয়া মাঝারি তাপে গরম করে প্রথমে এক একটা পরোটা সেঁকে নিন। তারপর অল্প অল্প তেল বা ঘি দিয়ে ভেজে নিন পরোটা। গরম-গরম এই পরোটা সস, আচার বা রায়তা দিয়ে খেতে পারেন। উল্লেখ্য, মেথিশাক হাতের কাছে না থাকলে কাসুরি মেথি দিয়েও এই পরোটা বানানো যাবে।

সূত্র: বোল্ড স্কাই

এস/ আই.কে.জে/

সুস্বাদু ও পুষ্টিকর মেথি পরোটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250