রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

সৌন্দর্যের অজানা ৭ রহস্য

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রহিত

সৌন্দর্যের জন্য শত শত প্রসাধনী সামগ্রী রয়েছে আমাদের চারপাশ জুড়ে। কিন্তু সত্যিকার অর্থে এগুলোর মাঝে হাতে গোনা কিছু সামগ্রী এবং টিপস কাজে লাগে। বাকিগুলোই কাজে লাগে না। তবে কিছু কার্যকরী টিপস রয়েছে যা সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক সেই গোপন ৭ রহস্য-

রহস্য ০১

পর্যাপ্ত পানি পান করুন। ভাবছেন, এটা কি আর কোনও গোপন রহস্য? আট গ্লাস পানি খাবার আইনটি এখন আর কাজে লাগানোর দরকার নেই। নিজের প্রয়োজন অনুযায়ী পানি পান করুন, যাতে পিপাসা না লাগে।

রহস্য ০২

সানস্ক্রিন লাগানো খুবই জরুরি সানস্ক্রিন সতেজ এবং তারুণ্যদীপ্ত ত্বক উপহার দেয়। সূর্যের অতিবেগুনী রশ্মি ত্বক ক্যান্সার এবং ত্বকে বয়সের ছাপ পড়ার প্রধান কারণ হিসেবে প্রমাণিত হয়েছে। তাই ত্বকের সঠিক যত্ন নিতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন। বাইরে যাবার অন্তত ১৫ মিনিট আগে সারা শরীরে ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নিন, শরীরে ভালোভাবে মিশে যাবে।  

রহস্য ০৩

প্রতিদিন শরীরে ময়েশ্চরাইজিং লোশন মাখুন। এতে আপনার ত্বক ভালো থাকার পাশাপাশি বয়সের ছাপ দেরিতে পড়বে এবং ত্বক টান টান থাকবে।  

আরো পড়ুন : শীতকালে মেকআপের কিছু নিয়ম জেনে রাখুন

রহস্য ০৪

হাত ও ঘাড়ের যত্ন মুখের ত্বকের মতোই ঘাড় এবং হাতের ত্বকের যত্ন নিন। কারণ মুখ আর ঘাড়ের ত্বকের মাঝে যদি পার্থক্য থাকে তাহলে তা নিশ্চয়ই ভালো দেখাবে না। নিয়মিত পরিষ্কার এবং ময়েশ্চরাইজ করুন। ঘাড় এবং হাত ও পায়ে মানানসই লোশন ব্যবহার করুন। এতে মুখ এবং ঘাড়, হাত ও পায়ের ত্বকে দৃশ্যমান পার্থক্য চোখে পড়বে না।  

রহস্য ০৫

ব্যায়াম করুন। ত্বকে তারুণ্যের উজ্জ্বলতা দেখতে চাইলে শুধু ফেসিয়াই যথেষ্ট নয়। ব্যায়াম দেহে রক্ত সঞ্চালন বাড়িয়ে দিয়ে ত্বকে অক্সিজেন প্রবাহ বাড়ায়। তাই প্রতিদিন যতটা সম্ভব হালকা এবং ভারী ব্যায়াম করুন।

রহস্য ০৬

পর্যাপ্ত পরিমাণ খাবার খান। প্রতিদিন যথেষ্ট পরিমাণ ফল এবং সবজি খান। ভিটামিন ‘এ’, ‘সি’ এবং ‘ই’ খাওয়ার ওপর বেশি জোর দিন। এসকল ভিটামিন ত্বকে অ্যান্টি-অক্সিজেন হিসেবে কাজ করে ত্বককে ভালো রাখে।

রহস্য ০৭

নিজের মনকে বলুন ভালো আছি। নিজের পছন্দের কাজগুলো করুন যা আপনার মনকে খুশি রাখে। যদি ভেতর থেকে মনকে ভালো রাখা যায় তবে তার প্রভাব আপনার ত্বকেও পড়বে।  

এস/ আই. কে. জে/ 

সৌন্দর্য টিপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250