রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

হলান্ডকে হাতছানি দিচ্ছে ৬৭ কোটি টাকা বোনাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

চোখে দেখা যায় ট্রফিটা।পুরস্কারস্বরূপ পাওয়া ক্রেস্টও। একেকটি ট্রফি বা ক্রেস্ট আসলে শোভা। আসল প্রাপ্তি অর্থকড়ি। আর প্রতিযোগিতার মঞ্চ যদি হয় বড়সড়, খেলোয়াড় যদি হয় ‘ওজনদার’—অর্থপ্রাপ্তির পরিমাণও হয় বিশাল। এই যেমন এবারের মৌসুমে স্রেফ বোনাস হিসেবেই ৬৭ কোটি টাকা পকেটে ঢোকানোর হাতছানি আর্লিং হলান্ডের সামনে।

২২ বছর বয়সী নরওয়েজীয় স্ট্রাইকার ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গত জুনে। ইংলিশ ক্লাবটিতে আসার পর প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের সুযোগ তাঁর সামনে। এই মুহূর্তে আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে প্রিমিয়ার লিগ দৌড়ের শীর্ষে ম্যানচেস্টার সিটি। 

এ ছাড়া চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল আর এফএ কাপের ফাইনালেও জায়গা করে নিয়েছে দলটি। যুক্তরাজ্যের দ্য সান বলছে, সিটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতলে বোনাস হিসেবে ১০ লাখ পাউন্ড করে পাবেন হলান্ড। এফএ কাপ জিতলে পাবেন সাড়ে তিন লাখ পাউন্ড। অর্থাৎ সিটি ট্রেবল জিতলে সাড়ে ২৩ লাখ পাউন্ড বোনাস পাবেন হলান্ড।

এর বাইরে ব্যক্তিগত অর্জনের জন্য পেতে পারেন আরও ২৫ লাখ পাউন্ডের বেশি। এরই মধ্যে প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচে ৩৫ গোল হয়ে গেছে তাঁর। যা এবার তো বটেই, প্রিমিয়ার লিগ ইতিহাসেই এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ। মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পাবেন ৩ লাখ ৫০ হাজার পাউন্ড। 

এ ছাড়া চ্যাম্পিয়নস লিগেও আছে ৮ ম্যাচে ১২ গোল। ব্যক্তিগত এসব অর্জনের কারণে মৌসুম শেষে পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার, ফুটবল রাইটার্স প্লেয়ার অব দ্য ইয়ারের দৌড়ে হলান্ডই সবার চেয়ে এগিয়ে। পিএফএ টিম অব দ্য ইয়ারে জায়গা করাও অবধারিত। 

এসবের সঙ্গে যদি দলগতভাবে ট্রেবল বা চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ জেতেন, তাহলে সম্ভাবনা থাকবে ব্যালন ডি’অর জয়েরও। ব্যক্তিগত এই স্বীকৃতিগুলোর প্রতিটির জন্যও আছে ভালো আর্থিক পুরস্কার।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৮ মে ২০২৩)

সব মিলিয়ে ২০২২–২৩ মৌসুমে হলান্ডের বাড়তি আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ৫০ লাখ পাউন্ডের বেশি—বাংলাদেশি মুদ্রায় ৬৭ কোটি ২৯ লাখ টাকার বেশি। সানের খবরে বলা হয়, চুক্তিতে হলান্ডের সাপ্তাহিক বেতন ধরা হয়েছিল ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড। তবে এ জন্য তাঁকে মৌসুমে সিটির ৬০ শতাংশ ম্যাচ খেলতে হতো। এরই মধ্যে সেই শর্তও পূরণ হয়ে গেছে নরওয়ে তারকার।

বর্তমান চুক্তি অনুসারে ২০২৭ পর্যন্ত সিটিতে থাকবেন হলান্ড। এর সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়াতে দুই পক্ষ আলোচনায় আগ্রহী বলে জানায় সানস্পোর্টস।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250