মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

হিজাব পরতে গিয়ে পিন গিলে ফেললো শিক্ষার্থী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে হিজাব পিন মুখে নিয়ে হিজাব পরছিল এক মাদ্রাসা শিক্ষার্থী। তবে এই পিন নিজের অজান্তেই গিলে ফেলেন ওই শিক্ষার্থী। 

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা। পরে রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে পেট থেকে অপারেশন ছাড়াই এই পিন বের করে আনেন ডা. মোহাম্মদ আবিদুর রহমান ভূঞা।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মুহাম্মদ আবিদুর এই তথ্য জানিয়েয়ে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, মাদ্রাসা ছাত্রীর বয়স ১৮। মেয়েটি আজ সকালে হিজাব পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলে। সন্ধ্যায় মেয়েটিকে তার মামা চেম্বারে আনেন। আজ আমি সেই পিনটি এন্ডোস্কপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করে আনি। আলহামদুলিল্লাহ মেয়েটি সুস্থ আছে। হিজাব পরতে গিয়ে কখনো হিজাব পিন মুখে নেবেন না।

এ বিষয়ে মুঠোফোনে ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) সাথে কথা হলে তিনি জানান, ওই শিক্ষার্থী মাদ্রাসা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়ার সময় হিজাব পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলেন। ভয়ে সারাদিন সে কিছুই খায়নি। পেটে হালকা ব্যাথা হয়েছিল। সন্ধ্যায় শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসলে এক্সরে করে পজিশন দেখি। পরে জ্ঞান রাখা অবস্থায় অপারেশন ছাড়াই ওই পিনটি আধা ঘণ্টা চেষ্টা করে এন্ডোস্কপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করে আনি। পিনটি নাভির কাছাকাছি গিয়ে গেঁথে ছিল।

বাচ্চারাও অনেক সময় পয়সা খেয়ে ফেলে এবং মুখে ধাতব জিনিস রাখে। বিশেষ করে হিজাব পরার সময় পিন যাতে মুখে না রাখে সেই পরামর্শ দেন তিনি।

এসকে/ 

হিজাব পিন মাদ্রাসা শিক্ষার্থী কিশোরগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250