মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

১০ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু আজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার (৮ জুন) শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘চলচ্চিত্র সংসদকর্মীদের নির্মিত চলচ্চিত্র উৎসব ২০২৩’। বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী উদযাপনের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।

গত ৬০ বছরে বাংলাদেশের চলচ্চিত্র সংসদকর্মীদের নির্মিত চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হবে ১০ দিনব্যাপী এই উৎসব।


চলচ্চিত্র ‘মুক্তির গান’। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উৎসব উদ্বোধন করবেন বরেণ্য চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদকর্মী মসিহউদ্দিন শাকের ও সৈয়দ সালাহউদ্দিন জাকী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চলচ্চিত্র সংসদকর্মী কাইজার চৌধুরী।

কিংবদন্তী শিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’।আরও থাকছে নির্মাতা মোরশেদুল ইসলাম নির্মিত ‘চাকা’। আগামীকাল প্রদর্শিত হবে ‘সূর্যকন্যা’, মেঘের অনেক রং’, ‘শিল্পাচার্য’, ‘চাক্কি’ ও ‘ঘুড্ডি’।


চলচ্চিত্র গেরিলা’। ছবি: সংগৃহীত

১০ জুন দেখানো হবে ‘আহা’, ‘সূর্য দীঘল বাড়ি’, ‘মুক্তির গান’ ও ‘সে’ সিনেমাগুলো। ১১ জুন প্রদর্শিত হবে ‘রীনা ব্রাউন’, ‘আধিয়ার’, ‘রোকেয়া’ ও ‘কালীঘর’। ১২ জুন ‘শঙ্খনাথ’, ‘ধড়’, ‘গেরিলা’, ‘ডুব সাঁতার ও ইতি সালমা, ১৩ জুন ‘স্বপ্ন ডানায়’, ‘মেঠোপথের গান’, ‘মেঘমল্লার’, ‘আগামী’ ও ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, ১৪ জুন প্রদর্শিত হবে ‘সেই রাতের কথা বলতে এসেছি’, ‘জন্মসাথী’, ‘চন্দ্রাবতী কথা’, ‘শিরোনামহীন’, ‘ভুবন মাঝি’, ও ‘মিছিলের সুখ’।

আরো পড়ুন: মঞ্চে আজ নতুন নাটক 'ভগবান পালিয়ে গেছে' -এর উদ্বোধনী প্রদর্শনী

জানা গেছে, ১০ দিনব্যাপী এই উৎসবে ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তার মধ্যে ২২টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা, ১৩টি প্রামাণ্যচিত্র এবং ৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রদর্শনী অনুষ্ঠিত হবে প্রতিদিন বিকেল ৩টা, বিকেল ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250