বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

৩০ লাখ টাকার চাকরি ছেড়ে সিঙ্গারার ব্যবসা দম্পতির!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৮:০৩ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

রোজ ৯টা থেকে ৫টার চাকরি ছিল। তবে মাইনেটা মোটেই খারাপ নয়। বরং বেতন শুনলে একটু ভিরমি খেতে হতে পারে। স্বামী-স্ত্রী দুজনেই বেশ কৃতী তাদের কর্মজীবনে। কিন্তু সেসব তো অন্যের অধীনে কাজ করা! তাতে কী আর সুখ আছে?

তাই দুজনে মিলে সিঙাড়ার ব্যবসা শুরু করলেন, আর তাতে আয়ের অঙ্ক? সেটা শুনলেই চোখ কপালে ওঠার জোগাড়! সম্প্রতি এক দম্পতির এই উদ্যোগই ভাইরাল হল নেটদুনিয়ায়।

শিখর বীর সিং ও নিধি সিংয়ের পাঁচ বছরের বিবাহিত জীবন। কর্মজীবনেও তারা বেশ প্রতিষ্ঠিত ছিলেন। প্রিন্সিপাল সায়েন্টিস্ট পদে যোগ দেন শিখর। অন্যদিকে নিধি কর্মজীবনের শুরুতে ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট। সেখান থেকে পরে গুরগাঁওয়ের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থায় যোগ দেন তিনি। সেখানে বছরে ৩০ লাখ টাকা ছিল বেতন।

তবে সেই সব ছেড়ে দুজনেই চলে আসেন সিঙ্গারার ব্যবসায়! কত আয় সেখান থেকে তাদের? শুনলে সত্যি ভিরমি খেতে হবে। রোজ ১২ লাখ টাকার সিঙ্গারা বিক্রি হয় তাদের। প্রতিদিন ৩০ হাজার সিঙ্গারা বানানো হয় তাদের হেঁসেলে।

২০১৬ সাল থেকে এভাবেই চলছে তাদের ‘সমোসা সিং’এর বিশাল ব্যবসা। সিং দম্পতির নাম অনুসারেই সমোসা সিং নাম দেওয়া হয় দোকানের। ভারতের অন্যতম প্রিয় খাবারকে বেছে নেওয়া হয় ব্যবসার জোর হিসেবে।

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

মানুষ কীসে সুখী হয়, জানালো গবেষণা

সিঙ্গারা ব্যবসা দম্পতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250