মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের সারসংক্ষেপ চেয়েছে সরকার *** ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ *** নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মাহফুজ আনাম *** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন *** ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’ *** হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস *** জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট

৫ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ৫ই মে ২০২৩

#

বাসায় ফেরার পথে খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা শেষে পাঁচ দিন পর বৃহস্পতিবার (৪ মে) বিকালে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ২৯ এপ্রিল শনিবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শনিবার থেকে পাঁচ দিন হাসপাতালে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়।

খালেদা জিয়ার বাড়িতে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়া হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি বাসায় পৌঁছান।

নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত শনিবার বিকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ভর্তি করার পরামর্শ দেন। এবার খালেদা জিয়ার হৃদযন্ত্র, লিভার (যকৃৎ) ও কিডনির বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।

আরো পড়ুন: ঢাকাকে শীতল করতে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা

বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের যে সব পরীক্ষা করানো হয়েছে, তা পর্যালোচনা করে চিকিৎসকদের বোর্ড তার বাসায় ফেরার সিদ্ধান্ত দিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি আজ (বৃহস্পতিবার) বিকালে ঢাকায় গুলশানের বাসায় ফিরেছেন। বাড়িতে থেকেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে।

গত বছরের জুন মাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। বাকি দুটি ব্লক তখন ঝুঁকিপূর্ণ ছিল না। এ ছাড়া তার শারীরিক অবস্থা বিবেচনা করে সে সময় বাকি দুটি ব্লকে রিং পরানো হয়নি। এখন তার হৃদ্‌যন্ত্রের এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম করা হয়েছে। ৭৮ বছর বয়স্ক খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, যকৃৎ, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এর পর থেকে তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।

এমএইচডি/

বিএনপি হাসপাতাল প্রধানমন্ত্রী খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250