সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

৬৫ কোটি টাকার সোনার কমোড চুরি, ৪ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি কমোড। নাম আবার ‘আমেরিকা’! তবে ব্যবহার করার জন্য নয় এই কমোড। এটি একটি শিল্পকর্মের অংশ। যুক্তরাজ্যের ব্লেনহাইম প্যালেসে প্রদর্শিত ছিল এই বিলাসবহুল কমোডটি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২০১৯ সালে প্যালেস থেকে রহস্যজনকভাবে চুরি হয়ে যায় 'আমেরিকা' নামের কমোডটি। সেই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সম্প্রতি ৪ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

১৮ ক্যারেটে সোনা দিয়ে কমোডটি তৈরি করছিলেন বিখ্যাত ইতালিয়ান শিল্পী মরিজিও ক্যাতেলান। সেটি প্রদর্শিত ছিল ব্লেনহাইম প্যালেসে। এই প্যালেসটি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্মস্থান। বর্তমানে বিভিন্ন রকম শিল্পকর্ম প্রদর্শিত হয় সেখানে। 

সোনার কমোডটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে প্রদর্শন করা হয়েছিল। সেই সময় মিউজিয়ামে আসা অতিথিরা এটি ব্যবহার করতে পারতেন। তবে বাইরে একজন প্রহরী পাহারায় থাকতেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে সোনার পর্দা টাঙান, তখন তাঁকে কমোডটি ব্যবহার করার প্রস্তাব দিয়েছিল জাদুঘর কর্তৃপক্ষ। 

৪৮ লাখ পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকা দামের এই কমোডটি পরে ব্লেনহাইম প্যালেসে আনা হয়। কিন্তু তারপরেই চুরি হয়ে যায় এটি। বহুমূল্য এই অনন্য শিল্পকর্মটি চুরি হয়ে যাওয়ার পর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল প্যালেস কর্তৃপক্ষকে। কারা এই চুরির পেছনে রয়েছে, তা নিয়ে তদন্ত হয়। 

ঘটনার ৪ বছর কেটে যাওয়ার পর ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) ঘোষণা দিয়েছে, তাঁরা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার অনুমোদন দিয়েছে। অভিযুক্ত এই চারজনকে আগামী ২৮ নভেম্বর অক্সফোর্ড ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

ওআ/

মামলা চুরি কমোড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250