রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

৬৫ বছর একসঙ্গে ভোট দেন স্বামী-স্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফরিদপুর-৩ (সদর) আসনের ধুলদী আবদুল কুদ্দুস মুন্সী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে চোখে পড়ে এক বয়স্ক দম্পতি।

রোববার (৭ই জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তারা একসঙ্গে ভোট দিতে কেন্দ্রে আসেন। 

এই দম্পতির নাম ইয়াজউদ্দিন মল্লিক (৯১) ও করিমন নেসা (৭৯)। ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের মাচ্চর গ্রামের বাসিন্দা। ৫ ছেলে ও ৩ মেয়ের রয়েছে এই দম্পতির। 

জানা যায়, তাদের বিয়ে হয়েছে ৬৫ বছরেরও বেশি সময় আগে। এই সময়ের মধ্যে যতবার তারা বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছেন এক সঙ্গে দিয়েছেন। 

আরো পড়ুন : নাতির কোলে চড়ে ভোট দিলেন বৃদ্ধা অফুলা বেগম

ইয়াজউদ্দিন মল্লিক বলেন, আমি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে এখন বয়সের ভারে হাঁটতেই কষ্ট হয়। এজন্য কোনো কাজ করেন না। কৃষিজমি বর্গা দিয়ে ও ছেলে-মেয়েদের দেওয়া টাকায় চলি। জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকারের সব নির্বাচনেই আমরা স্বামী-স্ত্রী এক সঙ্গে ভোট দিতে যাই। বিয়ের পর থেকে দুই একবার বাদে সব ভোটই দিয়েছি।

করিমন নেসা বলেন, আমরা ভোটের সময় সকাল সকাল এসে ভোট দেই। তবে আজকে শীত বেশি থাকায় রোদ ওঠার পর কেন্দ্রে এসেছি। একবার ভাবছিলাম সকালে ভোট দেব না। আবার ভাবলাম আর কয়দিন বাঁচি। এজন্য ভোটটা দিয়া যাই।

এস/ওআ

ভোট স্বামী-স্ত্রী ৬৫ বছর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250