সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

৮১তম বিবাহবার্ষিকী উদযাপন! জানালেন সুখী দাম্পত্যের রহস্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

১০৩ বছর বয়সি ডরথি ওয়াটার ও টিম ওয়াটারের বিয়ে হয়েছিল মাত্র ২০ বছর বয়সে। ৮১তম বিবাহবার্ষিকী পালন করলেন লন্ডনের এই দম্পতি। ১৮ বছরে প্রথম দেখা হয় দু’জনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লেন তৈরির কারখানায় দু’জনেই তখন কর্মরত। একে অপরকে মনে ধরে ডরথি ও টিমের। সিদ্ধান্ত নেন বিয়ে করার।

বিয়ের পর কাজের সূত্রে এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়িয়েছেন দম্পতি। দম্পতির দুই মেয়ে ও অনেক নাতি-নাতনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁদের জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁদের সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কী? টিমের উত্তর, ‘‘একে অপরের সঙ্গে কখনও ঝগড়া করো না। যে কোনও বিষয়ে আমরা একে অপরের মতামত নিই, একে অপরের কথা শুনি। কখনও কথা কাটাকাটি হয় না আমাদের মধ্যে।’’

আরো পড়ুন: ৫৪ বছর পর ফিরল বই!

দুই মেয়েকে আর নাতি-নাতনি নিয়ে ভরা সংসার ডরথি আর টিমের। ডরথি বলেন, ‘‘একসঙ্গে ৮১ বছর কাটিয়ে ফেললাম ভাবতেই পারছি না। মনে হচ্ছে এই তো সেদিন ও আমার সঙ্গে দেখা করতে বাইক নিয়ে আসত। আমরা বাইকে করে ঘুরে বেড়াতাম। আমাদের বন্ধুত্বই আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে চলেছে।’’

এসি/ আই. কে. জে/ 


৮১তম বিবাহবার্ষিকী উদযাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250