মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘ফিলিপ জনের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ২রা জুন ২০২৩

#

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

দক্ষিণে সাফল্যের পর বলিউড যাত্রা, এরপর হলিউড সিরিজে যুক্ত হওয়া। মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে কাজ করছেন তিনি। এতে সামান্থার বিপরীতে রয়েছেন বলিউড তারকা বরুণ ধওয়ান। এর বাইরেও বেশ কয়েকটি ভারতীয় সিনেমার কাজ রয়েছে তার হাতে। সব মিলিয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। 

এরই মাঝে দুই চমক লাগা খবরে শিরোনামে এলেন তিনি। ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা। কেমন হবে সামান্থা-বরুণের চরিত্র তা নিয়ে দর্শক কৌতুহলের শেষ নেই। সামান্থাও কিছুদিন আগে জানিয়েছিলেন প্রিয়াঙ্কার চেয়ে আলাদা একটি চরিত্রে দেখা যাবে তাকে। এবার সেই কথাই সত্যি হতে যাচ্ছে। সিরিজটিতে প্রিয়াঙ্কা চোপড়ার মায়ের ভূমিকায় দেখা যাবে সামান্থাকে! 

আরো পড়ুন: টাকার জন্য দক্ষিণমুখী হইনি: ঋত্বিকা সেন

খবরটি ছড়িয়ে পড়তেই সামান্থা ভক্তদের কৌতুহল আরও একধাপ বেড়ে গেছে একথা বলাই যায়। শুধু তাই নয়, এছাড়াও নতুন হলিউড সিনেমার খবর দিয়েও সবাইকে চমকে দিয়েছেন এই অভিনেত্রী। জানা গেছে, ২০০৪ সালে প্রকাশিত ‘দ্য অ্যারেঞ্জমেন্টস অফ লভ’ উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হতে যাচ্ছে ‘চেন্নাই স্টোরিজ’। সেই হলিউড সিনেমাতেই মুখ্য চরিত্রে অভিনয় করবেন সামান্থা। এতে সামান্থার বিপরীতে দেখা যাবে ‘নেক্সট অফ কিন’ খ্যাত অভিনেতা বিবেক কালরাকে। সিনেমাটি পরিচালনা করবেন বাফটা জয়ী পরিচালক ফিলিপ জন। এই সিনেমাটির মাধ্যমেই আন্তর্জাতিক স্তরে ইংরেজি ভাষার ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন সামান্থা। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সামান্থা সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি ডাউনটাউন অ্যাবের বড় ভক্ত। সত্যি বলতে, ফিলিপ জনের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’ শোনা যাচ্ছে, ইংরেজির পাশাপাশি তামিল ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250