শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

‘ভ্যাকসিন ওয়ার’-এ যোগ দিলেন অভিনেত্রী রাইমা সেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত বছর ‘দ্য কাশ্মীর ফাইলস’ বানিয়ে চারদিকে হইচই ফেলে দেন বলিউড নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। ছবিটি বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করে। অবশ্য কারো কারো মতে, এটি একটি প্রোপাগান্ডা সিনেমা। এই ছবির পর পরিচালক তার পরবর্তী সিনেমা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর নাম ঘোষণা করেন।

এবার এই সিনেমাতে যুক্ত হলেন বাঙালি অভিনেত্রী রাইমা সেন। বুধবার (১৪ জুন) অভিনেত্রীকে পাশে নিয়ে এই ঘোষণা করেন পরিচালক নিজেই।


কীভাবে এই ভ্যাকসিন যুদ্ধে শামিল হলেন অভিনেত্রী জানালেন বিবেক। এক ভিডিওতেই তার কারণ ফাঁস করেন পরিচালক। তার কথায়, ‘দিন কয়েক আগেই আমি কলকাতায় গিয়েছিলাম। সেখানে এই বঙ্গসুন্দরীর সঙ্গে আলাপ হয়। আমি ওকে জিজ্ঞেস করি, এত ভালো অভিনয় করো তুমি, প্রত্যেকটা চরিত্রকে জীবন্ত করে তোলো, কিন্তু হিন্দি ছবিতে কাজ করো না কেন?’


আরো পড়ুন: পিৎজা পোশাকে চমকে দিলেন উরফি

পরিচালকের এমন প্রশ্নের উত্তরেই রাইমা বলেন, ‘আমাকে হিন্দিতে কেউ কাজ দেয় না। তাই..।’ অভিনেত্রীর মুখে এমন আক্ষেপ শুনেই তাকে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এ অভিনয় করার প্রস্তাব দেন বিবেক। পাশাপাশি মুনমুনকন্যাকে বাংলার অন্যতম প্রতিভাবান অভিনেত্রী বলেও প্রশংসা করেন।


প্রসঙ্গত, করোনা মহামারির সময় ভারতের বিজ্ঞানী ও চিকিৎসকদের আত্মত্যাগ ও প্রচেষ্টাকে এই ছবির মাধ্যমে সম্মান জানানো হবে। তুলে আনা হবে সেসময়কার সংগ্রামের চিত্র ও বিরোধীদের সকল ষড়যন্ত্র। গত বছরের ডিসেম্বরে ছবিটির ঘোষণা দেন বিবেক অগ্নিহোত্রী।


এসি/আইকেজে 



‘ভ্যাকসিন ওয়ার’ অভিনেত্রী রাইমা সেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250