মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

জামালপুরে পাওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

জামালপুরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার (৯ই জানুয়ারি) বেলা ১১টার দিকে সদরের কোজগড়ে উদ্ধার হওয়া জায়গা থেকে ৫০ মিটার দূরত্বে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। 

এ সময় দুই কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঘাটাইল সেনানিবাস ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করেছেন ক্যাপ্টেন মোহতাসিম।

আরও পড়ুন: বাংলাদেশে কী ঘটছে তা নজরে রাখছেন জাতিসংঘ মহাসচিব

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেনাজ ফেরদৌস বলেন, মর্টার শেলটি সেনাবাহিনী বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে। তবে এই শেলটি কীভাবে এখানে এলো তা তদন্ত করে জানানো হবে।

এসকে/ 

সেনাবাহিনী জামালপুর মর্টার শেল নিষ্ক্রিয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250