বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

দেশে নতুন জাতের মুরগি উদ্ভাবন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দেশে নতুন তিনটি জাতের মুরগি উদ্ভাবন করে এখন পরীক্ষামূলকভাবে বাজারজাত করার কাজ শুরু হয়েছে। নতুন এই তিনটি জাত হচ্ছে- সাসো লি রেড, সাসো ব্লেন্ড ফাস্ট এবং সাসো ব্লেন্ড ফাস্টার।

গবেষণাগারে উদ্ভাবিত এই মুরগি মূলত মাংসের জাত। অল্প দিনে ওজন বাড়ার সঙ্গে সঙ্গে এটি দ্রুত পরিপূর্ণ আকার ধারণ করে খাওয়ার উপযোগী হয়। দেশে মুরগির মাংসের চাহিদাকে মাথায় রেখে এটি উদ্ভাবন করা হয়েছে। এই মুরগি ৪৯ দিনে দ্রুত বেড়ে খাওয়ার উপযোগী হয়। 

পাশাপাশি এই জাতের মুরগিগুলোকে উন্নতমানের খাবার (ফিড) ও এন্টিবায়োটিক কম প্রয়োগ করা হয়। প্রথাগত ব্রয়লার মুরগীর চেয়ে এই জাতের মাংসের পুষ্টিগুণ, স্বাদও তুলনামূলক বেশি। ফলে এই জাতের মুরগীর মাংসের প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

২৮শে নভেম্বর টাঙ্গাইলের মধুপুর উপজেলার আরানখোলা ইউনিয়নের চুনিয়া গ্রামে সাসো খামার এর উদ্বোধনকালে এই তথ্য তুলে ধরা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশস্থ নেদারল্যন্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশস্থ নেদারল্যান্ড দূতাবাসের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিভাগের সিনিয়র পলিসি উপদেষ্টা হারুনি ওসমান, একই দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সারা বান হভি, নেদারল্যান্ডভিত্তিক কনসালট্যান্ট প্রতিষ্ঠান লারিভ ইন্টারন্যাশনাল এর পরিচালক ম্যাথিস ব্রিনেন, দেশীয় কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনারস এর পরিচালক জাহেদুল আমিন, হ্যান্ডরিক্স জেনেটিকস এর কান্ট্রি ম্যানেজার শাহাদাত হোসেন, নওরিশ এর প্রকল্প সমন্বয়ক নুরুল বাশার সরকার ও অন্যান্য নেতৃবৃন্দ।

পোল্ট্রিটেক বাংলাদেশ প্রকল্পের আওতায় সাসো খামার হিসেবে এর পথচলা শুরু হল। দেশীয় প্রতিষ্ঠান খালেদ গ্রুপ অব কোম্পানিজ এর প্রতিষ্ঠান নওরিশ পোল্ট্রি এই খামার পরিচালনা করবে। 

নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান হ্যান্ডরিক্স জেনেটিক এই সাসো খামারের প্রজনন ভিত্তিক প্রযুক্তিগত সহযোগিতায় এটি উদ্ভাবন করা হয়।

প্রথম ধাপে নতুন জাতের প্রায় ৩০০০ মুরগী উৎপাদন করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরো কয়েক হাজার মুরগী উৎপাদন এবং খামারীদের মধ্যে উৎসাহ প্রদানের লক্ষ্যে এই খামার গড়ে তোলা হয়েছে।

আরো পড়ুন: এক ইলিশের দাম সাড়ে ৫ হাজার টাকা

অনুষ্ঠানে বাংলাদেশস্থ নেদারল্যন্ডের রাষ্টদূত ইরমা ভ্যান ডুরেন বলেন, ‘নেদারল্যান্ডের সামগ্রিক কৃষি খাতে উন্নতির খ্যাতি রয়েছে এবং আমরা বহু দশক ধরে বিভিন্ন ধরনের অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছি।

এসি/ আই.কে.জে


নতুন জাতের মুরগি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250