রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত?

আমাকে ভালবাসায় রাখুন : শাকিব খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খান পোস্ট করেছেন। ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘আমাকে ভালবাসায় রাখুন। ’

ভিডিও তে দেখা যাচ্ছে, মানুষের ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে শাকিব খানের গাড়ি। শুটিংস্পটে হাজারো জনতা। নায়ককে কাছ থেকে দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা। মোবাইল ফোনের ক্যামেরায় শাকিবের ছবি তুলতে চেষ্টা করছেন কেউ কেউ। এদিকে বাঁশি ফুঁকে জনতাকে দূরে সরিয়ে দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা।  

এর আগে, ঢাকার শুটিং পর্ব শেষে গত ১৮ই ডিসেম্বর পাবনায় শুটিং শুরু করেন শাকিব খান। সেখানে চলছে সিনেমার দ্বিতীয় লটের কাজ।  

আরো পড়ুন: শাকিবের জন্য কলকাতা থেকে যে উপহার কিনলেন অপু বিশ্বাস

পাবনায় প্রায় ৯ দিন চলবে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। এরপর শাকিবের গন্তব্য আমেরিকা। সেখানে হবে এই সিনেমার বাকি অংশের কাজ। সেখান থেকে ভারতে আসার কথা রয়েছে পুরো ইউনিটের। সেখানেও ধারণ করা হবে কিছু দৃশ্য।  

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। রাজকুমার ছবিতে শাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কোর্টনি কফি।

আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ।

এসি/ আই.কে.জে/




শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250