শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ফেসবুক থেকে ৮০ লাখ টাকা আয়, ফ্ল্যাট কিনলেন জয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

শাহরিয়ার নাজিম জয়ের অভিনয়ের বাইরে আরেকটি বড় পরিচয় হলো তিনি একজন উপস্থাপক। উপস্থাপনায় নতুনত্ব, অভিনবত্ব আনতে গিয়ে কখনো বাহবা পেয়েছেন কখনো বা সমালোচনার মুখেও পড়েছেন। এসবের বাইরে জয় সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের একটি নতুন পরিচয় প্রতিষ্ঠা করেছেন। ফেসবুক ও ইউটিউবে তিনি নানা অভিমত ও টকশো করে থাকেন। এ থেকে ভালো অর্থ আয়ও করেন। 

অবিশ্বাস্য হলেও সত্য ২০২৩ সালে শাহরিয়ার নাজিম জয় শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা। এই খবর নিজেই জানিয়েছেন অভিনেতা। আর এই টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। খবরটি নিজেই ফেসবুকে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯শে ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ২০২৩ সালে নাজিম জয় পেইজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০  হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লক্ষ টাকা এবং একটি ফ্লাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ।

জয়ের এই পোস্টের মন্তব্য বাক্সে প্রচুর মন্তব্য করছেন ভক্ত ও অনুসারীরা। তার শুভেচ্ছাও জানাচ্ছেন যেমন তেমনই এই অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন। 

ওআ/

ফেসবুক শাহরিয়ার নাজিম জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250