শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

শাহরুখের ‘ডানকি’ এবার কেড়ে নেবে পাঠান-জাওয়ানের রেকর্ড!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাঠান ও জাওয়ানের ব্যাপক সাফল্যের পর ‘ডানকি’ মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত শাহরুখ খান। এ সিনেমা পরিচালনা করেছেন রাজকুমার হিরানি, যার প্রতিটি সিনেমা ব্যবসা সফল ও সমালোচক প্রশংসিত। বলা হচ্ছে, ‘ডানকি’ এমন এক ছবি যাকে নিয়ে মানুষ আগামী ১০ বছর কথা বলবে।

এ সিনেমা শাহরুখের সঙ্গে দেখা যাবে তাপসী পান্নু। সঙ্গে থাকছেন বলিউডের নামি কিছু মুখ। আর প্রথম ভারতীয় সিনেমা হিসেবে এর শুটিং হয়েছে সৌদি আরবে।

সম্প্রতি ‘ডানকি’ নিয়ে মুখ খুলেছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। তিনি জানান, মানের দিক থেকে ছবিটি হিরানির আরেক বিখ্যাত নির্মাণ ‘থ্রি ইডিয়টস’-এর সমকক্ষ। প্রায় দশক আগের সিনেমাটি নানা ক্ষেত্রে এখনো উদাহরণ হিসেবে আসে। এর আগে রাজকুমার হিরানির সঙ্গে পিকে ও সঞ্জু ছবিতে কাজ করেছিলেন মুকেশ ছাবরা।

আরো পড়ুন : সিনেমায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করবেন না শাহরুখ

হিউম্যানস অব বম্বের সঙ্গে সাক্ষাৎকারে মুকেশ বলেন, অসাধারণ সুন্দর গল্পের সঙ্গে শাহরুখ খান ও রাজকুমার হিরানির সেরা সমন্বয় ‘ডানকি’। তারা দুজন নিজেদের সেরাটা দেখাতে চান। তাদের একসঙ্গে হওয়া মানেই অসাধারণ কিছু হবে।

এদিকে ‘ডানকি’র আগেও আরেকবার পর্দায় হাজির হবেন শাহরুখ খান। ১৩ নভেম্বর মুক্তি পেতে যাওয়া সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায় পাঠান চরিত্রে ক্যামিও করবেন কিং খান। এরপর ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘ডানকি’। একইদিনে মুক্তি পাবে প্রভাস অভিনীত বড় বাজেটের ছবি ‘সালার’।

এস/ আই. কে. জে/ 

শাহরুখ ডানকি পাঠান-জাওয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250