রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: আমান উল্লাহ *** ‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে গুলি *** এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা *** ডিসেম্বরে কাউকে ঠেকানোর দরকার পড়বে না: জামায়াত আমির *** তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি আবদুল এল-সায়েদের *** আওয়ামী লীগের লাখ লাখ সদস্য রয়েছেন: ড্যান মোজেনা *** ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা *** হঠাৎ ঢাকায় পিটার হাস, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও মার্কিন-ভারত বৈঠক ঘিরে নানা গুঞ্জন *** শেখ হাসিনার দেশে ফেরা কী সম্ভব, যা বললেন সলিমুল্লাহ খান *** মেহেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বসানো হলো বঙ্গবন্ধুর ছবি

গুঞ্জন উসকে দিলেন শাকিব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে এর আগে পশ্চিমবঙ্গের একাধিক নায়িকাকে দেখা গেছে। তবে গত বছর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, এবার শাকিবের সঙ্গে অভিনয় করবেন কোনো পাকিস্তানি নায়িকা। সে সময় শাকিব নিজেও জানিয়েছিলেন, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি গুঞ্জনই রয়ে যায়।

বছর ঘুরতেই আবারও একই গুঞ্জন ডালপালা মেলেছে। গত অক্টোবরে নির্মাতা হিমেল আশরাফের নতুন সিনেমা ‘মহব্বত’-এর ঘোষণার পর নতুন করে এই খবর ছড়িয়ে পড়ে। তবে এবার হানিয়া আমির নয়, শোনা যাচ্ছে পাকিস্তানের আরেক অভিনেত্রী কিনজা হাশমির নাম। আর এবারও সেই গুঞ্জন উসকে দিলেন খোদ শাকিব খান।

গত বৃহস্পতিবার একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকাই সিনেমায় পাকিস্তানি নায়িকার অভিনয়ের ইঙ্গিত দেন তিনি। শাকিব বলেন, ‘পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। সেখানে একজন পাকিস্তানি অভিনেত্রীও কাজ করছেন।’

পাকিস্তানি নায়িকার কথা জানালেও তার নাম প্রকাশ করেননি শাকিব। এমনকি কোন সিনেমা বা পরিচালকের প্রজেক্ট, সেটিও পরিষ্কার করেননি। ফলে বিষয়টি এখনো কিছুটা ধোঁয়াশাই রয়ে গেছে।

ইতিমধ্যে আগামী বছরের দুই ঈদে শাকিব খানের দুটি সিনেমা চূড়ান্ত হয়েছে। রোজার ঈদে মেহেদী হাসান হৃদয় এবং কোরবানির ঈদে হিমেল আশরাফের পরিচালনায় পর্দায় আসবেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিনেমার নায়িকার নাম ঘোষণা করা হয়নি। গুঞ্জন রয়েছে, হৃদয় পরিচালিত সিনেমায় টালিউডের কোনো নায়িকা অভিনয় করবেন। তাই ধরে নেওয়া হচ্ছে, হিমেল আশরাফের মহব্বত সিনেমার দিকেই ইঙ্গিত দিয়েছেন শাকিব। তবে মহব্বতে কিনজা হাশমি শেষ পর্যন্ত থাকছেন কি না, তা জানতে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পারিবারিক ও রোমান্টিক গল্পের আবহে নির্মিত হতে যাচ্ছে মহব্বত। এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এ অভিনয় করেছেন শাকিব। দুটি সিনেমাতেই শাকিবের বিপরীতে ছিলেন বিদেশি নায়িকা।

অন্যদিকে, এ সপ্তাহেই ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে মেহেদী হাসান হৃদয়ের সিনেমার নাম ও বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে। সেই সঙ্গে সামনে আসতে পারে নায়িকার নামও। এর আগে এই পরিচালকের ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব।

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250