মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জামায়াত নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’ *** চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা *** অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ *** এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা *** কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ *** আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি *** নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখছি না: মির্জা ফখরুল *** মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ

কর্মজীবীদের সুখবর দিল সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত কর্মজীবীদের জন্য দারুণ এক সুযোগ তৈরি করে দিয়েছে দেশটির সরকার। সৌদিতে এখন থেকে কেউ চাইলেই একসাথে দুটি চাকরি করতে পারবে। এমনকি নিয়োগকর্তার অনুমতি ছাড়াই করা যাবে বিদেশ ভ্রমণ। ভিশন ২০৩০ বাস্তবায়নে এমন কোনো উদ্যোগ নেই যা নিচ্ছেন না সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।

এতে করে কর্মক্ষেত্রে দারুণ সুযোগ পাচ্ছেন কর্মজীবীরা। সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কর্মজীবীরা দেশটিতে একসাথে দুটি চাকরি করতে পারবেন। প্রাইভেট সেক্টরে কাজ করা লোকদের একত্রে দুটি চাকরি করার অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীর চুক্তিপত্র ও আইনগতভাবে তার সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। ফলে এখন থেকে আর কর্মীদের একসাথে দুটি চাকরি করার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকছে না।

ভিশন ২০৩০ বাস্তবায়নে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব নিজেদের চাকরির বাজার ঢেলে সাজাচ্ছে। এমনকি তারা তাদের এ বাজারকে আরো প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলছে। উন্নয়নমূলক বিভিন্ন খাতের পৃষ্ঠপোশকতা বাড়াতে ব্যাপক সংস্কার করেছে দেশটি।

এ সংস্কারের অধীনে অভিবাসী কর্মীরা প্রতিবছর নিয়োগকর্তার অনুমতি ছাড়াই দেশের বাইরে আসা-যাওয়ার সুযোগ সুবিধা পাবেন। এ ছাড়া এ নীতির আওতায় অভিবাসী শ্রমিকরা বিদেশে ভ্রমণের জন্যও নিয়োগকর্তার অনুমতি ছাড়া বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

সব শেষ পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৬০ লাখের কাছাকাছি। এর মধ্যে বাংলাদেশিসহ বিপুল সংখ্যক প্রবাসী রয়েছেন। তারা কৃষি, আবাসন, প্রযুক্তিসহ বিভিন্ন পেশায় কর্মরত আছেন।

সৌদি আরবের প্রধান আয়ের উৎস তেল বিক্রি। তবে সম্প্রতি তারা ভিন্ন খাতেও মনোযোগ দিয়েছে। বিশেষ করে পর্যটন খাতকে আরো সমৃদ্ধ করতে চান সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।  

এসকে/ 

সৌদি আরব সুখবর প্রবাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘জামায়াত নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250