শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

চাঁদে ভূমিকম্প শনাক্ত ও রেকর্ড করলো চন্দ্রযান-৩

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রাকৃতিক পদার্থ খুঁজে পাওয়া এবং অক্সিজেনের উপস্থিতি শনাক্ত করার খবর দেয়ার পর এবার চাঁদে ভূমিকম্প হওয়ার তথ্য পাঠালো চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) দেশটির গণমাধ্যমকে জানায়, “চাঁদের মাটিতে ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্প রেকর্ড করে গত ২৬ আগস্ট পৃথিবীতে সংকেত পাঠিয়েছে ল্যান্ডার বিক্রম।”

সংস্থাটি আরো জানায়, “ল্যান্ডার বিক্রমের সঙ্গে যুক্ত লুনার সিসমিক অ্যাক্টিভিটি (আইএলএসএ) পেলোড এ ভূমিকম্প রেকর্ড করে। প্রজ্ঞান রোভার ও অন্যান্য পেলোডগুলোও এ সম্পর্কিত উপাত্ত পাঠিয়েছে। এসব উপাত্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা৷”

ইসরোর দাবি, আইএলএসএ পেলোড যে ভূমিকম্প রেকর্ড করেছে, তা প্রাকৃতিকভাবে সৃষ্ট বলেই মনে হচ্ছে।

 ল্যান্ডার বিক্রমের শনাক্ত করা এই ঘটনা চাঁদেও যে ভূমিকম্প হয় তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। তবে এর উৎপত্তির সঠিক কারণ এখনো তদন্তাধীন। 

ভূমিকম্প শনাক্ত করার আগে এই মিশনে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে প্রথমবারের মতো সালফারের উপস্থিতি নিশ্চিত করেছে চন্দ্রযান-৩। ইসরো বলেছে, ইন-সিটু পরীক্ষায় এ অঞ্চলে সালফারের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া পৃথিবীর একমাত্র এই উপগ্রহে অক্সিজেন, ক্যালসিয়াম ও আয়রনের উপস্থিতিও শনাক্ত করেছে চন্দ্রযান-৩। বর্তমানে এটি হাইড্রোজেনের সন্ধান চালাচ্ছে।

এম.এস.এইচ/ আই. কে. জে/ 

চন্দ্রযান-৩ ল্যান্ডার বিক্রম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250