শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

চীনে যেতে ভিসা লাগবে না ৬ দেশের নাগরিকের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পরীক্ষামূলকভাবে ভিসা-ফ্রি ভ্রমণ চালু করতে যাচ্ছে চীন। শুরুতে এ সুবিধা পাচ্ছে ছয়টি দেশ। প্রাথমিকভাবে এ সুবিধা এক বছরের জন্য চালু থাকবে বলে শুক্রবার (২৪ নভেম্বর) জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এ ছয়টি দেশের মধ্যে এশিয়া থেকে রয়েছে মালয়েশিয়া। বাকি দেশগুলো হলো ইউরোপের ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেন। ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এই দেশগুলোর সাধারণ পাসপোর্টধারী নাগরিকরা ভিসা ছাড়া ১৫ দিন পর্যন্ত চীনে ব্যবসায়িক কাজ কিংবা ভ্রমণ করতে পারবেন।

চীনা কর্তৃপক্ষ বলছে ভবিষ্যতে আরো বেশ কিছু দেশ এ সুযোগ পেতে পারে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গণমাধ্যমকে বলেন, চীনের উন্নয়ন এবং উন্মুক্তকরণ নীতি প্রচারে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

চীনের বন্ধ সীমান্ত খুলে দেওয়ার পথে এ এক নতুন ভিসামুক্ত নীতি। চীন যে আন্তর্জাতিকভাবে এই দেশগুলোর সঙ্গে আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ায় আগ্রহ তৈরি করতে চায়, সে অভিপ্রায়ই সামনে এসেছে ভ্রমণ প্রক্রিয়া সহজ করার এই পদক্ষেপের মাধ্যমে। এছাড়া, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যবসায়িক কাজে চীনে মানুষের ভ্রমণ সহজ করার চেষ্টা হিসাবেও দেখা যেতে পারে এ পদক্ষেপকে।

আরো পড়ুন: গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়বে, আশা বাইডেনের

২০২০ সালের মার্চ মাসে, চীন করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর পর এ বছর মার্চ মাসেই চীন আবার সব ধরনের ভিসা দেওয়া শুরু করে। করোনা মহামারির শুরুর আগে প্রতি বছর প্রায় ১ কোটি বিদেশি দর্শনার্থী চীন ভ্রমণ করত। তবে তিন বছর ধরে, চীনে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিদেশিদের ভ্রমণ কিছুটা কমে যায়।

সূত্র: বিবিসি।

এসকে/ 


চীন পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250