শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

নতুন সমন্বিত ভিসা-অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম চালু করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘কেএসএ ভিসা’ নামে একটি নতুন সমন্বিত ভিসা-অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইন্টারনেট সার্চ ইঞ্জিনে ‘কেএসএভিসা ডট এসএ’ লিখে সার্চ দিলেই জানা যাবে নতুন এই প্ল্যাটফর্ম সম্পর্কিত বিভিন্ন তথ্য। 

এই প্ল্যাটফর্ম এর সঙ্গে সংযোগ রয়েছে দেশটির ৩০টিরও বেশি মন্ত্রণালয়ের। বিভিন্ন দেশের নাগরিকরা হজ, ওমরাহ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত ভ্রমণ, কর্মসংস্থান— অর্থাৎ যে কোনো ভিসার আবেদনের জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন: আরব আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি 
কেএসএ ভিসার নিজস্ব সার্চ ইঞ্জিনটি বেশ স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। কোনো নতুন ব্যক্তি যদি ভিসার আবেদন করেন, সেক্ষেত্রে তাকে বিভিন্ন পরামর্শ দেওয়া ও গাইড করতে সক্ষম এই প্ল্যাটফর্ম। আবেদনকারীরা প্রয়োজনে এখানে নিজেদের ব্যক্তিগত প্রোফাইলও খুলতে পারবেন।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা  বলেন, ‘অনলাইনে ভিসার আবেদন আরও সহজ এবং গ্রাহকদের সুবিধার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে নতুন কেএসএ ভিসা সার্ভিস চালু করা হয়েছে। আমরা আশা করছি, বাইরের দেশের নাগরিকরা এতে উপকৃত হবেন।’ 

সূত্র: আরব নিউজ

এইচআ/ আই.কে.জে

সৌদি ভিসা অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250