শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর

এই গরমে শিশুদের জন্য ডাবের পানি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

ডাবের পানিতে মোনোলৌরিন নামক একটি যৌগ আছে, যেটি শিশুদের নানা রোগের বিরুদ্ধে লড়াই করতে, ঠান্ডা ও ফ্লু থেকে বাঁচতে, সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম করে। ডাবের পানিতে আছে সোডিয়াম, কোলেস্টেরল, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন-সি, শক্তি ইত্যাদি নানা পুষ্টিগুণ। সাধারণত শিশুর জন্মের প্রথম ছয় মাস পর থেকে ডাবের পানি খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। এতে যেসব উপকারিতা আছে তা নিম্নরুপ-

 গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা থেকে বাঁচতে সাহায্য করে।

 নানা রোগের বিরুদ্ধে লড়াই করতে, ঠান্ডা ও ফ্লু থেকে বাঁচতে এবং বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম।

 পেটের নানা সমস্যা, যেমন কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, আলসার নিরাময়ে সাহায্য করে।

 অন্ত্রের কীট নির্মূল করতেও এই পানি সহায়ক।

 মূত্রনালির সংক্রমণ চিকিৎসা করে এবং কিডনির পাথর দ্রবীভূত করে।

 বদহজম ও ডায়রিয়ার মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাওয়া তরল প্রতিরোধ করতে সক্ষম।

 অতিরিক্ত গরমের ফলে ডিহাইড্রেশনের মতো সমস্যা হয়। ডাবের পানি শরীরে পানির এই ঘাটতি পূরণ করে।

আরো পড়ুন: শিশুর উচ্চতা বৃদ্ধিতে তিন খাবার

পরামর্শ-

 একেবারে একসঙ্গে নয়, এক ঢোক করে পান করাতে হবে।

 শীতকালে ডাবের পানি পান না করানোই ভালো। এতে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে।

 শিশুর ফল বা বাদামে অ্যালার্জি থাকলে ডাবের পানি এড়িয়ে চলুন।

এমএইচডি/

ডাব ডাবের পানি গরম শিশু ডিহাইড্রেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250