মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

কাঁচা কাঁঠালের কাবাব

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ৩১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

কাঁচা কাঁঠালের নানান পদ খেয়েছেন নিশ্চই। কিন্তু কাঁচা কাঁঠালের কি কাবাব খেয়েছেন? শুনতেই একটু ঝামেলার রান্না মনে হচ্ছে তাই না। তাহলে দেখে নিন সহজেই কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি করা যায় এমন মুখোরোচক কাবাবের রেসিপি।

কাঁচা কাঁঠালের কাবাব

উপকরণ :

বুটের ডাল ১ কাপ ৪/৫ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে। কাঁচা কাঁঠাল আধা কেজি (কেটে ছোট টুকরো করে নেওয়া)। হলুদ গুঁড়া সামান্য, তেজপাতা ২/৩টি, লবণ সামান্য, দারুচিনি ২/৩টি, শুকনো লাল মরিচ ৪/৫টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পানি পরিমাণমতো, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, পুদিনা পাতা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬/৭টি, র্কন ফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ টেবিল চামচ ও ডিম ৩ থেকে ৪টি।

প্রস্তুত প্রণালী :

কাঁঠালের ভেতরের অংশ টুকরো করে কেটে নিন প্রথমে। তারপর পানিতে সামান্য হলুদ মিশিয়ে ফুটিয়ে নিন। এবার কাঁঠালের টুকরোগুলো দিয়ে ঢেকে রাখুন। পানি ফুটে উঠলেই ছেঁকে নরমাল পানি দিয়ে কাঁঠালগুলো ধুয়ে নিন।

এবার বুটের ডাল ৪ থেকে ৫ ঘন্টা ভিজিয়ে রাখার পর তা ধুয়ে নিন। এবার একটি পাত্রে আধা সেদ্ধ কাঁঠালগুলো দিয়ে দিন। এ পর্যায়ে ১-১০ নং পর্যন্ত উপকরণ মিশিয়ে দিন।

আরো পড়ুন :সর্ষে ও কলাপাতা ছাড়াই তৈরি হবে ইলিশের পাতুরি!

তারপর ডাল ও কাঁঠাল সেদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে নিতে হবে অল্প আঁচে নেড়ে নেড়ে। এরপর তেজপাতা ও দারুচিনিগুলো উঠিয়ে ফেলুন। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন ডাল কাঁঠাল। এবার ডাল কাঁঠালের সঙ্গে পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা ও কাঁচা মরিচ মিশিয়ে পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ড করা কাঁঠালের সঙ্গে ১৪-১৮ নং পর্যন্ত সবগুলো উপকরণ মিশিয়ে ভালো করে মেখে নিন। এবার এই মিশ্রণ থেকে কাবাব তৈরি করে নিন। সবগুলো কাবাব তৈরি হলে ফেটানো ডিমে চুবিয়ে গরম তেলে বাদামিরঙা করে এপিঠ ওপিঠ ভেজে তুলে নিন।

ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের কাবাব। ছুটির দিনের সন্ধ্যায় উপভোগ করুন গরম গরম কাঁঠালের কাবাব।

এস/  আই.কে.জে

রেসিপি কাঁচা কাঁঠাল কাবাব রেসিপি মাংসবিহীন খাবার ভেজিটেরিয়ান রেসিপি পুষ্টিকর রেসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250