বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

ছেলেদের চুলের গ্রোথে কার্যকারী এই ৫ টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ছেলেরা বরাবরই চুল বা ত্বক চর্চায় উদাসীন। কেউ কেউ আবার নিয়ম করে যায় জেন্টস পার্লারে। দামি পণ্য বা সেবা নিলেই যে সব সমস্যা সমাধান হবে, এমনটি কিন্তু একদমই নয়। পাশাপাশি মানতে হবে কিছু নিয়ম।

ছেলেদের চুল নিয়ে এক্সপেরিমেন্ট এখন হালফ্যাশনের অঙ্গ হয়ে উঠেছে। হেয়ার জেল থেকে চুল কালার করা, কোনো কিছু থেকেই পিছিয়ে নেই ছেলেরা। তারপরও প্রতি দশজনের প্রায় চারজন ভুগছেন হেয়ারফল সমস্যায়। বিষয়গুলোকে প্রাকৃতিক বলে পাশ কাটানোর কোনো উপায় নেই। কিছু বিষয় মেনে চললেই হতে পারে চুলের সকল সমস্যার সমাধান। চলুন জেনে নিই হেয়ার কেয়ারে কার্যকারী ৫ টিপস-

১। হেয়ার গ্রোথ চাইলে ধূমপানে না

এখন অনেক তরুণদের কাছে ধূমপান যেন স্টাইল স্টেটমেন্টের অংশ হয়ে উঠেছে। কিন্তু আপনার এই অভ্যাসে বড় ক্ষতিতে পড়ছে চুল। এর ফলে আপনার মাথায় সঠিক মাত্রায় রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে চুল হয়ে যাচ্ছে রুক্ষ। সেই সঙ্গে হারাতে পারেন হেয়ার গ্রোথ। চিরুনি ব্যবহারে মাথার রক্ত সঞ্চালন বাড়ে, সেই সঙ্গে ঠিক থাকে চুলের গ্রোথ। নিয়মিত ধূমপান আপনার মাথায় প্রবাহিত রক্তের পরিমাণ কমিয়ে দেয়। হেয়ার গ্রোথ বিঘ্নিত হয়।

২। চুলের গ্রোথ ধরে রাখতে পানি খান

শুধু হেয়ারফল নয়, দিনে সঠিক পরিমাণে পানি আপনার ত্বকের সমস্যাও সমাধান করে। তাই সবার উচিৎ সারাদিনে পরিমাণমতো পানি খাওয়া। দেহে পানির ঘাটতি দেখা দিলে হেয়ার গ্রোথ ও হেয়ার ফলের মতো সমস্যা হতে পারে। তাই দিনে অন্তত তিন লিটার পানি পান করবেন। আর পানি খেতে একঘেয়েমি মনে হলে ফ্রুট জুসও খেতে পারেন।

আরো পড়ুন : জানেন কি, কোন অভ্যাসগুলো আপনার বয়স দ্রুত বাড়িয়ে দিচ্ছে?

৩। চুলের গ্রোথ বাড়াবে গ্রিন টি

নিজের ফিটনেস ধরে রাখতে অনেকেই নিয়মিত গ্রিন টি খান। কিন্তু আপনার চুলকে ফিট রাখতেও গ্রিন টি-র বিশ্বজোড়া কদর রয়েছে। বিশেষ করে চুল পড়া কমাতে গ্রিন টি খুবই উপকারী। তবে খেতে হবে না। মাঝারি মাপের কাপে গরম পানি নিয়ে, তাতে দু'টি টিব্যাগ দিয়ে দিন। ঠাণ্ডা হলে মাথার স্ক্যাল্পে দিন। ৮-১০ দিন ব্যবহারে সুফল মিলবে চুলে। কমে যাবে আপনার চুল পড়ার হার।

৪। অ্যালোভেরা রোধ করবে হেয়ারফল

অ্যালোভেরার মাঝে লুকিয়ে আছে হেয়ারফল আটকানোর দুর্দান্ত রসদ। সপ্তাহে ৩-৪ দিন গোসলের আগে অ্যালোভেরা ব্যবহার করলে চুল দূষণমুক্ত হবে। ফলে হেয়ারফল কমে যাবে। সেই সঙ্গে গ্রে-হেয়ার সমস্যা হ্রাস পাবে। চাইলে অ্যালোভেরা সরাসরি ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার পাতা জেলি বের করে সামান্য পানি মিশিয়ে একদিন ফ্রিজে রেখে দিন। তারপর দিন গোসলের ৩০ মিনিট আগে চুলে লাগাতে পারেন।

৫। সংগ্রহে রাখুন অনিয়ন অয়েল

পেঁয়াজে প্রচুর পরিমাণে জীবাণুনাশক উপাদান থাকে। এই পেঁয়াজের রস হেয়ার গ্রোথে ও নতুন চুল তৈরিতে অব্যর্থ। এ ছাড়া পেঁয়াজে থাকা সালফার চুল পড়া, চুলের ভেঙে যাওয়া ও অকালে চুল পড়ে যাওয়া আটকায়। পেঁয়াজের রস চুলের সঠিক পিএইচ লেভেল বজায় রাখতে সাহায্য করে। প্রদান করে চুলে পুষ্টি। তাই খুব কম সময়ে ঘনত্ব বাড়ে চুলের। সপ্তাহে ৩ দিন রাত্রে শুতে যাওয়ার আগে মাথায় হালকা করে লাগিয়ে নিন অনিয়ন অয়েল। মাসখানেকের মধ্যেই তফাৎ আপনার চোখে পড়বে। 

এস/ আই. কে. জে/ 

চুল ছেলেদের ৫ টিপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250