বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার *** ৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী *** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’

ঝটপট তৈরি করে ফেলুন ডিমের কোরমা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

বাসায় মেহমানের জন্য পোলাওয়ের পাশাপাশি ডিমের সাদা কোরমা রাখতে পারেন। এই মুহূর্তে সব ধরনের মসলা হাতের কাছে নাও থাকতে পারে। তাই অল্প উপকরণেই যেভাবে ডিমের কোরমা রান্না করবেন চলুন সেটা জেনে নিই।   

উপকরণ

ডিম-০৮ টি

সয়াবিন তেল- ১/৪ কাপ ও ১ টেবিল চামচ

ঘি- দু্ টেবিল চামচ

দারুচিনি- দুই টুকরা

লবঙ্গ- ৪টি

তেজপাতা- ২টি

এলাচ- ৩টি

পেঁয়াজ কুচি- ১ কাপ

পেঁয়াজ বাটা- ১/৩ কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

মরিচের গুঁড়া- স্বাদ মতো

ধনিয়ার গুঁড়া- দেড় চা চামচ

তরল দুধ- দেড় কাপ

আস্ত কাঁচা মরিচ- কয়েকটি

লবণ- স্বাদ মতো

চিনি- ১ চা চামচ

পেঁয়াজ বেরেস্তা- ১ মুঠো   

প্রস্তুত প্রণালি

ডিম সেদ্ধ করে ছুরি দিয়ে চারদিকে সামান্য একটু চিরে নিন। অল্প লবণ মেখে ১ টেবিল চামচ তেলে সামান্য বাদামি করে ভেজে উঠিয়ে নিন। একই প্যানে বাকি তেল ও ঘি দিয়ে লবঙ্গ, তেজপাতা, দারুচিনি ও এলাচ ভাজুন। পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। ডিম ও দুধ দিয়ে দিন। স্বাদ মতো লবণ ও আস্ত কাঁচা মরিচ দিন। নেড়েচেড়ে রান্না করুন। ঝোল ঘন হয়ে আসলে চিনি ও পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিন। ভালো করে নেড়ে নামিয়ে পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/

রান্না ডিম মেহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250