শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

দাঁতে ব্যথা-যন্ত্রণা? ভরসা রাখুন এই তিন পাতায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

যারা দাঁতের ব্যাথায় ভোগেন তারা বোঝেন এটা কতোটা যন্ত্রণাদায়ক। শীতে যেন এই ব্যথা আরেকটু বেশি হয়ে যায়। অনেকেই দাঁত ভালো রাখতে তাই পেইন কিলারের মতো ওষুধে ভরসা রাখেন। মুখ গহ্বরের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে দাঁত ভালো থাকা জরুরি। 

বাড়ির আশেপাশেই এমন কিছু পাতা রয়েছে যা দাঁতের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে। এমন কিছু পাতার হদিস চলুন জেনে নেওয়া যাক- 

পুদিনা পাতা

চাটনি কিংবা চায়ে হয়তো পুদিনা পাতা ব্যবহার করেন মাঝেমধ্যে। এই পাতাই কিন্তু দাঁতের জন্য বেশ উপকারি। খেয়াল করে দেখবেন, অনেক হার্বাল টুথপেস্টে পুদিনা পাতার কথা উল্লেখ থাকে। এটি দাঁতের পাশাপাশি জিভও ভালো রাখতে সাহায্য করে। 

পুদিনা পাতা যেভাবে খাবেন 

সকাল সকাল কয়েকটি পুদিনা পাতা চিবিয়ে খেয়ে ফেলতে পারেন। অনেকের মাড়িতে দুর্গন্ধ হয়। এক্ষেত্রে পুদিনা থেঁতো করে দাঁতের মাড়িতে ঘষলে তা দুর্গন্ধ দূর করে। পুদিনা পাতা খেলে বা এর রস লাগালে দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়া মরে যায়। দাঁত সাদা ও মজবুত হয়।  

পেয়ারা পাতা

দাঁতের বহু সমস্যা থেকে মুক্তি মেলে পেয়ারা পাতার গুণে। এতে আছে অ্যান্টি ইনফ্লেমেটারি, অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ। আছে অ্যান্টি অক্সিডেন্টও। মুখের দুর্গন্ধ থেকে শুরু করে দাঁত ও মাড়ির নানান সমস্যা রুখতে পারে উপকারি এই পাতা।  

আরো পড়ুন : দাঁতে কেন পাথর জমে? করণীয় কী

পেয়ারা পাতা যেভাবে খাবেন 

দুটি পেয়ারা পাতা নিয়ে ভালো করে ধুয়ে চিবিয়ে ফেলে দিতে পারেন। কিংবা হাতে চিপে নিয়ে তা দাঁতে ঘষে নিন। এরপর সাধারণ তাপমাত্রার পানি দিয়ে মুখ কুলকুচি করুন। এতে দাঁতের সমস্যা হবে দূর। 

কারি পাতা 

নানারকম রান্নায় ফোঁড়ন হিসেবে কারিপাতা ব্যবহার করা হয়। এটি দাঁতের জন্যও উপকারি। কারিপাতায় থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ মুখের স্বাস্থ্য ভালো রাখে। এটি দাঁত ও মাড়ি শক্ত করে। মুখের দুর্গন্ধও কমায়। 

কারিপাতা যেভাবে খাবেন 

সকালে কাঁচা কারিপাতা চিবিয়ে রস খেলে উপকার পাবেন। পাতা চিবিয়ে বাকি অংশ ফেলে দিন। এই পাতার গুণে মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া মরে যায় বলে দাবি করা হয়। এছাড়াও কারিপাতা সামান্য ফুটিয়ে নিয়ে হালকা গরম পানি দিয়ে কুলকুচি করে নিলেও দাঁত দারুণ ঝকঝকে হয়। কারিপাতা না ফুটিয়ে নিতে চাইলে কারিপাতার তেল দুই ফোঁটা ঈষদুষ্ণ গরম পানিতে মিশিয়ে কুলকুচি করতে পারেন।

দাঁতের যত্নে এসব পাতার ব্যবহার কি আগে জানা ছিল আপনার? ঘরোয়া এসব উপায় কাজে লাগিয়েও যদি সমাধান না মেলে তবে দ্রুত একজন দন্ত চিকিৎসকের পরামর্শ নিন। 

এস/ আই. কে. জে/ 

দাঁতে ব্যথা ৩ পাতায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250