সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

নতুন বছরে বাজার কাঁপাবে যে শাড়ি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শাড়ির কোনো তুলনা নেই, বাজারে যত পোশাকই থাকুক না কেন। আর বাঙালি নারীদের শাড়িতেই বেশি সুন্দর দেখায়। অন্যান্য বিভিন্ন ধরনের শাড়ির মধ্যে বেনারসিতেই নারীকে বেশি সুন্দর দেখায়।

তাই তো যে রকমই দাম হোক না কেন মেয়েদের কালেকশনে একটা বেনারসি থাকবেই। তবে এখন বেনারসির পাশাপাশি জর্জেট, কাঞ্চিপুরম, সিকুইন, জামদানি শাড়িও কিন্তু ফ্যাশনে ইন। থাকবে নতুন বছরেও। চলুন জেনে নেওয়া যাক ২০২৩ সালের মতোই ২০২৪ সালেও বাজার কাঁপাবে যে ৪ শাড়ি-

বেনারসি


প্রতিবছরই মার্কেটে বেশ কিছু শাড়ি রাজস্ব করে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আর এই শাড়ির তালিকাতে প্রথমেই আছে বেনারসি শাড়ি।

বর্তমানে বেনারসির বিভিন্ন ধরন বেছে নেন নারীরা। যেমন- জর্জেট বেনারসি, মখমলি বেনারসি, কাতান বেনারসি। বিয়ে ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে পরার জন্য হালকা রঙের বেনরসি বেছে নিচ্ছেন নারীরা। নতুন বছরেও এ চাহিদা থাকবে।

অর্গেনজা-সিকুইন


অর্গেনজা বা টিস্যু শাড়িও এই বছর অনেকে কিনেছেন। পার্টি বা যে কোনো অনুষ্ঠানে এই শাড়ি খুব ভালো লাগে দেখতে। নতুন বছরও বাজারে চাহিদা থাকবে এই শাড়ির।

একইভাবে চাহিদা আছে সিক্যুইনের কাজ করা প্যাস্টেল শাড়ির। ল্যাভেন্ডার, মিন্ট গ্রিন, ব্লাশ পিংক, পেল ইয়লো, পিচ এসব রং দেখতে খুবই সুন্দর লাগে।

আর এসব রঙের চাহিদা এই বছরেও কিন্তু আছে। আগামী ২ বছরেও থাকবে। বলিউডের বিভিন্ন ফ্যাশন শোয়েও এবার জনপ্রিয় হয়েছে এই প্যাস্টেল সিক্যুইন শাড়ি।

আরো পড়ুন : কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?

কাঞ্জিপুরম


২০২৩ সালে কাঞ্জিপুরমে মজেছেন সব নারী। অন্তত একটি করে হলেও এই শাড়ি কিনেছেন নারীরা। এক্ষেত্রে শেডেড বা একরঙা কাঞ্জিপুরম গুলোই ছিলো সবার পছন্দের তালিকায়। মূলত গাঢ় রঙের কাঞ্জিপুরম গুলোই দেখতে বেশি সুন্দর লাগে।

জামদানি


বর্তমানে কমবেশি অনেক নারীই বিয়ের দিন গায়ে জড়িয়ে নিচ্ছেন জামদানি শাড়ি। যুগ যুগ ধরে সব নারীর পছন্দের শীর্ষে আছে এ শাড়ি। বর্তমানে জামদানি শাড়িতেও অনেক বৈচিত্র্য দেখা যাচ্ছে।

নারীদের পছন্দের তালিকায় এখন আছে হালকা রঙের জামদানি। এক্ষেত্রে হালকা গোলাপি, ল্যাভেন্ডার, পিচ, অরেঞ্জ, মভ ইত্যাদি রংগুলো আছে সবার পছন্দের শীর্ষে।

এস/ এসি

শাড়ি নতুন বছর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250