শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

প্রেমের ভাষা ৫ ধরনের, কোনটি আপনার?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভালোলাগা আর ভালোবাসার অনুভূতি প্রকাশ পায় প্রেমে। খেয়াল করে দেখবেন, প্রেম প্রকাশের ভাষা কিন্তু ব্যক্তিভেদে ভিন্ন হয়। কেউ একসঙ্গে সময় কাটানোকেই প্রেম প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে বেছে নেন, কেউ আবার পছন্দ করেন মনের মানুষটিকে উপহার দিয়ে ভালোবাসার কথা জানাতে। লাভ ল্যাঙ্গুয়েজ বা প্রেমের ভাষা শব্দটি প্রথম বিবাহ বিষয়ক পরামর্শদাতা ডঃ গ্যারি চ্যাপম্যান তার বই ‌‘দ্য ফাইভ লাভ ল্যাঙ্গুয়েজ’-এ ১৯৯২ সালে প্রথম লিখেছিলেন। নিজের এবং সঙ্গীর প্রেমের ভাষা জানা দু’জনের মধ্যে বোঝাপড়ায় সাহায্য করতে পারে। প্রেমের ভাষা ৫ ধরনের, কোনটি আপনার মিলিয়ে নিন-

১. প্রশংসা করা

আপনি প্রশংসা করতে ভালোবাসেন? কারও ভালোকিছুর প্রশংসা করতে আপনার অনেক ভালোলাগে? কিংবা অন্য কেউ আপনার প্রশংসা করলে আপনি খুশি হয়ে যান? এটি সম্ভবত আপনার ভালোবাসার ভাষা। আপনি পছন্দের মানুষটির ভালো দিকগুলো তুলে ধরতে পছন্দ করেন। তার প্রশংসা করার মাধ্যমে নিজেকে তার কাছের মানুষ আর শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রকাশ করতে চান। নিজের কিংবা তার কথাগুলো আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনি বিশ্বাস করেন যে, হৃদয় থেকে বলা কথা কখনো মিথ্যা হতে পারে না।

২. কোয়ালিটি টাইম কাটানো

দু’জনের মধ্যে কোয়ালিটি টাইম কাটানোটাই আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? তাহলে এটাই আপনার প্রেমের ভাষা। দু’জনে পাশাপাশি থাকা, মুখে কথা না হলেও চোখে চোখে কথা বলা, একসঙ্গে সময় কাটাতে না পারলে অস্থিরতা বোধ করা- এসবই আপনার ভালোবাসার প্রকাশ। দু’জনে একসঙ্গে সময় কাটানোর সময় ফোন দূরে রাখা, মন খুলে কথা বলা কিংবা হাসতে পারাকে আপনি অগ্রাধিকার দেন। এটি আপনার প্রেম প্রকাশের ভাষা।

আরো পড়ুন : নতুন বছরেও সিঙ্গেল থাকতে না চাইলে করুন এই চার কাজ

৩. শারীরিক স্পর্শ

সে পাশে থাকলে আপনি তার হাতটা ধরে রাখতে বেশি পছন্দ করেন? তাহলে শারীরিক স্পর্শই আপনার প্রেম প্রকাশের ভাষা। অনেক সময় মুখে কিছু না বলেও কেবল স্পর্শ দিয়ে অনেককিছু অনুভব করা যায়। আপনিও সম্ভবত তাদের একজন যাদের কাছে প্রিয়জনের স্পর্শ সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত। একটু জড়িয়ে ধরা, একটু হাত ছুঁয়ে থাকাতেই প্রকাশ পায় আপনার প্রেম।

৪. উপহার দেওয়া-নেওয়া

যদি এটি আপনার প্রেমের ভাষা হয়, তাহলে আপনি উপহার দিতে এবং গ্রহণ করতে পছন্দ করেন। কারণ এটি আপনার নিজেকে মূল্যবান ভাবতে সাহায্য করে। কেউ আপনাকে উপহার দেওয়ার আগে নিশ্চয়ই অনেক চিন্তাভাবনা করে, এটি আপনার প্রতি তার যত্ন আর সম্মানের বহিঃপ্রকাশ। আপনি এই বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তার মানে হলো, আপনার ভালোবাসার ভাষা এটিই। 

৫. অ্যাক্টস অফ সার্ভিস

আপনি আপনার সঙ্গীর জন্য নিঃস্বার্থ এবং চিন্তাশীল কাজ করতে পছন্দ করেন, যা তাকে আনন্দিত করে। যখন অন্য কেউ আপনার জন্য একই কাজ করে তখন আপনিও খুশি হয়ে যান। এর মানে হলো, ‘অ্যাক্টস অফ সার্ভিস’ আপনার প্রেমের ভাষা। আপনি কথা নয়, কাজ দিয়েই ভালোবাসা প্রকাশ করতে চান। প্রিয়জনকে আনন্দিত অনুভব করানোর জন্য কিছু করার প্রচেষ্টা আপনার সব সময়েই থাকে।

এস/ এসি


প্রেমের ভাষা ৫ ধরনের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250