সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি

মাছ কি ঘুমায়?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ৩১শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্তন্যপায়ী প্রাণী যেভাবে ঘুমায় মাছেরা ঠিক সেইভাবে ঘুমায় না। মাছ ঠিক যে কাজটা করে সেটা অনেকটা বিশ্রাম নেয়ার মত। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্রামের সময় মাছ তাদের বাহ্যিক কার্যক্রম ও মেটাবলিজম (বিপাক) কমিয়ে দেয়। কিছু মাছ নির্দিষ্ট জায়গায় ভেসে থাকে, কিছু আবার একসাথে মাটিতে নিরাপদ জায়গায় জড় হয়। কিছু কিছু মাছ নিজস্ব বাসস্থানের মত থাকার জায়গা নির্ধারণ করে নেয়।

মাছের এই বিশ্রামকালীন সময়কে “সাসপেন্ডেড এনিমেশন” বলা হয়।

আরো পড়ুন : ছোট এই এলাচে বহু রোগের মুক্তি!

জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) বলছে, মাছ মানুষের মতো ঘুমায় না, তবে তারা তাদের কার্যকলাপ এবং বিপাক হ্রাস করে বিশ্রাম নেয়।

২০১৯ সালে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন, জেব্রাফিশ হলো এক ধরনের মাছ যা মানুষের মতোই ঘুমায়। যদিও তাদের চোখের পাতা বন্ধ করার মতো নেই, তারা ধীর-তরঙ্গ ঘুমের মধ্যে চলে যায়।

স্ট্যানফোর্ড গবেষকরা আরও বলেছেন, এটি ভবিষ্যতে ঘুমের অস্বাভাবিকতা গবেষণায় সাহায্য করতে পারে।

কিছু মাছ আছে যেগুলো দিনে সক্রিয় থাকে এবং রাতে মানুষের মতোই বিশ্রাম নেয়। ক্যাটফিশ এবং ছুরি মাছের মতো কিছু প্রজাতির মাছ আছে, যেগুলো নিশাচর। এমনও প্রমাণ রয়েছে, মাছ তাদের জীবনের প্রতিটি পর্যায়ে ঘুমায় না। বেশিরভাগ মাছ যখন তাদের বাচ্চাদের দেখভাল করে, স্থানান্তরিত হয় তখন কয়েক মাস বয়স পর্যন্ত ঘুমায় না।

এস/   আই.কে.জে

মাছের জীবণ প্রাণীর ঘুম বৈজ্ঞানিক তথ্য প্রাণীজগৎ ঘুমের আচরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250