বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

মাছের ভর্তায় স্বাদবদল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

পোলাও-মাংস খাওয়া হলো অনেক। এবার স্বাদ বদলের পালা। সাদা ভাতের সঙ্গে বড় মাছের ভর্তা পরিবেশন করতে পারেন। রুচির একঘেয়েমি কাটবে অনেকটাই। জেনে নিন রেসিপি।

প্যানে তেল গরম করুন। ৪ টুকরো রুই মাছ অথবা পছন্দের যেকোনও বড় মাছ কোয়ার্টার চা চামচ হলুদ, মরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে মেখে ভেজে নিন। মাছগুলো দুইপাশ ভাজা হলে উঠিয়ে কাঁটা ছাড়িয়ে রাখুন। ওই একই প্যানে আধাকাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ রসুন কুচি ও কয়েকটি কাঁচা মরিচ পোড়া পোড়া করে ভেজে নিন। কালো দাগ চলে এলে আধাকাপ ধনেপাতা কুচি দিয়ে দিন। এক মিনিট নেড়ে নামিয়ে ফেলুন। 

স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিন পেঁয়াজ-মরিচের মিশ্রণ। এর সঙ্গে মেশান কাঁটা ছাড়িয়ে রাখা মাছ। আধা চা চামচ জিরার গুঁড়া, ১ টেবিল চামচ সরিষার তেল ও লেবুর রস দিয়ে মেখে নিন ভালো করে। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

এসি/ আই. কে. জে/

আরো পড়ুন:

মাছের ভর্তায় স্বাদবদল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250