সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

লবণ-পানিতে গোসলে যা ঘটতে পারে শরীরে, জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রহিত

অনেকেই গোসলের পানিতে বিভিন্ন উপাদান মিশিয়ে থাকেন উপকার পাওয়ার আশায়। এক একটি উপকরণের এক-এক রকম কাজ। কোনওটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে, কোনওটি ত্বকের প্রতিরোধ শক্তি বাড়ায়। তবে গোসলের পানিতে মেশাতে পারেন লবণ। এই লবণ ব্যবহার করলে শুধু শরীর নয়, তরতাজা হবে মনও।

দেখে নেওয়া যাক লবণ মেশানে পানিতে গোসল করলে আরও কী কী উপকার হয়-

লবণ ত্বকের যত্নে বেশ উপকারী। পানিতে লবণ মিশিয়ে গোসল করলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল। লবণে থাকে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যেগুলো ত্বকের ক্ষতিগ্রস্ত কোষের নিরাময় করে।

আরো পড়ুন : ফর্মুলেটেড ফাংশনাল ফুড, দেখতে ওষুধ কিন্তু খাবার

বার্ধক্য স্বাভাবিক এবং অনিবার্য। তবে সময়ের আগেই অনেকের ত্বকেই বয়সের ছাপ পড়ে যায়। ত্বকের অকাল বলিরেখা দূর করতে সহায়ক হতে পারে লবণ পানি। ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও লবণ পানি বেশ উপকারী।

রক্ত সঞ্চালন স্বাভাবিক ও সচল রাখতে গোসলের পানিতে মিশিয়ে নিতে পারেন এক চিমটি লবণ। সারাদিন পরিশ্রম শেষে বাড়ি ফিরে দুর্বল লাগে। তখন লবণ পানিতে গোসল করলে ক্লান্তি দূর হবে নিমেষে।

লবণ পানিতে নিয়মিত গোসল করার অভ্যাস শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। ফলে বাত বা আর্থ্রাইটিসের ব্যথা কমাতে লবণ পানিতে গোসল করা অত্যন্ত কার্যকরী।

এস/ আই. কে. জে/ 

গোসল লবন পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250