রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে *** প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল *** হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ *** জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার *** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেসব ভেজিটেবল স্যুপ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

ঠাণ্ডার দিনে খাবারের তালিকায় যদি থাকে গরম গরম স্যুপ তাহলে তো কথাই নেই। স্যুপের মধ্যে সবসময় যে মাংস কিংবা ডিম দিতে হবে তা নয়। বরং শীতের টাটকা শাকসবজি দিয়েও অনেক ধরনের সুস্বাদু স্যুপ তৈরি করা যায়। আর এইসব স্যুপের স্বাস্থ্যগুণও প্রচুর। এইসব ভেজিটেবল স্যুপ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সুদৃঢ় করে। এছাড়াও রয়েছে একাধিক পুষ্টিগুণ।

শীতের আবহাওয়ায় সর্দি-কাশি হলে অর্থাৎ ঠাণ্ডা লেগে থাকলে কিংবা গলাব্যথা হলে তখন খাবারে অরুচি হয়। কিছুই খেতে ইচ্ছে করে না। এই সমস্যার সমাধানও করতে পারে গরম গরম ভেজিটেবল স্যুপ। 

শীতে খেতে পারেন যেসব ভেজিটেবল স্যুপ-

ব্রকোলি ক্রিম স্যুপ:-

সবুজ রঙের ফুলকপির মতো দেখতে ব্রকোলির পুষ্টিগুণের কথা সবারই জানা। ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর ব্রকোলি শরীরের প্রদাহজনিত সমস্যা কমায়। এছাড়াও অন্ত্রের সমস্যা দূর করে। অর্থাৎ অ্যাসিডিটি, বদহজম ইত্যাদির প্রবণতা কমে। মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে ব্রকোলি দিয়ে তৈরি এই স্যুপ। 

বিটরুট স্যুপ :-

শীতের দিনের পরিচিত সবজি হল বিট। এই সবজি দিয়েও তৈরি করা যায় স্যুপ। বিটের মধ্যে রয়েছে নাইট্রিক অক্সাইড যা আমাদের শরীরের রক্তের সঞ্চালন সঠিকভাবে বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও বিটের মধ্যে রয়েছে আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন সি। এই সব উপকরণ মানবশরীরের জন্য প্রয়োজনীয়।

টমেটো স্যুপ :-

স্যুপের তালিকায় সবচেয়ে জনপ্রিয় টমেটো স্যুপ। এটা তৈরি করাও সহজ। টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টস। এসব উপাদান চোখ এবং ত্বকের খেয়াল রাখে। 

পালং শাকের স্যুপ :-

আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে- উপকরণে ভরপুর পালং শাক দিয়েও তৈরি করা যায় স্যুপ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হাড়ের গঠন মজবুত করতে কাজে লাগে পালং শাকের মধ্যে থাকা এই সব উপকরণ।

এস/ আই.কে.জে/


ভেজিটেবল স্যুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250