রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’ *** আওয়ামী লীগের লকডাউন: অবরোধকারীরা ‘সফল’, বললেন ওসি; ভিডিও ভাইরাল *** গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন *** তিন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ *** পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত *** স্পিকারের পাকিস্তান সফরে প্রতিনিধিদলে যুদ্ধাপরাধীদের ছেলে, সিপিবির সমালোচনা *** জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস *** দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান

সারাক্ষণ লাগে শীত? জেনে নিন কারণ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আমাদের দেশে শীতের দেখা মেলে বড় জোর দুমাস, ডিসেম্বর ও জানুয়ারি। তাই শীতকে উপভোগ করতে হলে এই কয়েকটা দিনই সময় আমাদের হাতে। কিন্তু বেশিরভাগ সময়েই দেখা যায় একটু ঠাণ্ডাই আমাদের কাবু করে দিচ্ছে। শীত উপভোগ করা তো দূরের কথা ঠাণ্ডা একটু বেশি পড়লেই জড় হয়ে বসে থাকি।

একটু খেয়াল করলে চারপাশে প্রায়ই আমরা এমন অনেককে দেখি, যাদের সারাক্ষণই শীত শীত লাগে। শীত হোক কিংবা গরমকাল, তাদের এই শীতবোধে কোনো তফাত নেই। সারাক্ষণই তারা ঠাণ্ডায় জড় হয়ে থাকেন। কেন এমন হয় ? আসুন জেনে নেই।

শরীরে আয়রন খুবই দরকারি একটি উপাদান। রক্তে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে এই আয়রন। তাই শরীরে আয়রনের মাত্রা যদি কমে যায়, তাহলে সবসময় ঠাণ্ডা লাগতে পারে।

আরো পড়ুন : অল্প বয়সে চুল পাকার জন্য দায়ী যেসব কারণ

আমাদের শরীরে যখন রক্তসঞ্চালন সঠিকভাবে হয় না, তখন হাত পা ঠাণ্ডা হয়ে যায়। এমনকি সারাক্ষণ শীত শীত ভাবও লাগতে পারে। এছাড়া রক্ত সঞ্চালন সঠিকভাবে না হলে হৃদরোগেরও সম্ভাবনা হতে পারে।

অতিরিক্ত মাত্রায় একাকিত্ব, বিষণ্নতা, ক্লান্তিও ঠাণ্ডা লাগার একটি কারণ।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি আমাদের সঠিকভাবে ঘুম না হয়, তাহলে শরীরের তাপমাত্রা পড়তে শুরু করে। শরীরকে সুস্থ রাখতে ঘুম খুবই জরুরি। যা আমাদের শরীরকে গরম রাখতেও সাহায্য করে। তাই কম ঘুম ঠাণ্ডা লাগার গুরুত্বপূর্ণ একটি কারণ।

বিজ্ঞানীদের মতে, ছেলেদের তুলনায় মেয়েদের একটু বেশিই ঠাণ্ডা লাগে। তাই শীতকাল ছাড়াও অন্যান্য সময়ে মেয়েদের ঠাণ্ডা-ঠাণ্ডা বোধ হওয়া খুবই স্বাভাবিক।

মেদ শরীরে গরম ধরে রাখতে সাহায্য করে। তাই যে ব্যক্তির ওজন কম, তার ঠাণ্ডা বেশি লাগে, যার ওজন বেশি তার তুলনায়।

এস/ আই. কে. জে/ 


শীত ঠাণ্ডা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250