মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

তেজগাঁওয়ে ট্রেনে আগুন নিয়ে স্টেশন মাস্টারের ভাষ্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগুনে পুড়ে যাওয়া তিন বগি নিয়েই মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তেজগাঁও স্টেশনে এসেছিল। আগুন দেখতে পেয়ে স্টেশন কর্তৃপক্ষ ট্রেনটি থামার সংকেত দেয়। পরে স্টেশনের দক্ষিণ প্রান্তে গিয়ে ট্রেনটি থামে বলে জানান স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. পর্বত আলী।

মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা বর্ণনা করে এসব কথাই জানান প্রত্যক্ষদর্শী ও স্টেশন কর্তৃপক্ষ।

পর্বত আলী বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ৪টা ৫০ মিনিটে ক্যান্টনমেন্ট স্টেশন পার হয়। তেজগাঁও স্টেশনে এসে পৌঁছায় ৪টা ৫৪ মিনিটে। যেসব ট্রেন তেজগাঁও স্টেশনে থামে না সেগুলোর জন্য আমরা সবুজ বাতি জ্বালিয়ে পার হওয়ার সংকেত দেই। মোহনগঞ্জ এক্সপ্রেসের জন্যও সবুজ বাতি ধরা হয়েছিল। কিন্তু দেখি যে, ট্রেনের ইঞ্জিনের পেছনের ৫-৭ টা বগির পর থেকে ধোঁয়া উঠছে। সঙ্গে সঙ্গে সবুজ বাতি পরিবর্তন করে লাল বাতি জ্বালিয়ে বিপৎসংকেত দিই। পাশাপাশি স্টেশন রুমে এসে কম্পিউটারের মাধ্যমেও সব সিগনাল বিপজ্জনক করে দিই। এতে ট্রেনটি স্টেশনের শেষ প্রান্তে থেমে যায়।

তিনি বলেন, ট্রেন থামার পর তাৎক্ষণিক ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিসে জানালাম। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালাম। পরে ৫টা ৮ মিনিটে ফায়ার সার্ভিস আসে। ৫টা ১৫ মিনিটে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা পর ৬টা ১৫ মিনিটে তারা আগুন নিভিয়ে কাজ শেষ করে। এর পর ৬টা ২৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেয়া হয়।

আগুনে ট্রেনের ছ, জ, ঝ এই তিনটি বগি পুড়ে যায়। ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

ট্রেনটি যেহেতু ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কোনো বিপজ্জনক সংকেত ছাড়াই ছেড়ে এসেছিল, তার মানে এর পরেই আগুন লাগে বলে ধারণা করছেন এই সহকারী স্টেশন মাস্টার। তবে কিভাবে আগুন লেগেছে বা কেউ নাশকতা করে লাগিয়েছে কি না সেই বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।

এদিকে, তেঁজগাও রেল স্টেশনে চায়ের দোকানদার আবুল খায়ের বলেন, ট্রেনটি যখন তেঁজগাও স্টেশনে আসে, তখন এর মাঝের তিনটি বগি থেকে ধোঁয়া বের হচ্ছিল। ট্রেনটি এই স্টেশনে থামার কথা না। তাই ট্রেনটি টেনে যাচ্ছিল। পরে স্টেশন পার হয়ে গিয়ে ট্রেনটি থামে। ট্রেনের শেষ বগি ছিল স্টেশনের দক্ষিণ প্রান্তের শেষে। আর ট্রেনের সম্মুখ ভাগ ছিল তেঁজগাও রেল ক্রসিংয়ে।

ট্রেনে ফেরি করে ফল বিক্রি করেন ফারুক মিয়া। তিনি বলেন, ট্রেনটি যখন তেজগাঁও-বিজয় সরণীর ফ্লাইওভারের নিচ দিয়ে আসছিল, তখন থেকেই ধোঁয়া দেখা যাচ্ছিল। ট্রেন যখন স্টেশনের কাছে আসে তখন এক লোক ট্রেন থেকে নিচে লাফ দেয়। তার মাথা ফেটে যায়। কিন্তু লাইন ক্লিয়ার থাকায় ট্রেন চলে যাচ্ছিল। পরে স্টেশনের শেষ মাথায় গিয়ে ট্রেন থামে।

আরা পড়ুন: নাশকতা করে ট্রেনে যাত্রী চলাচল বিঘ্নিতের অপচেষ্টা চলছে: রেলমন্ত্রী

এদিন ভোর ৫টার দিকে তেঁজগাও রেলস্টেশনে অগ্নিকাণ্ডে মোহনগঞ্জ এক্সপ্রেস নামের একটি ট্রেনের তিন বগি পুড়ে যায়। ট্রেনটি মোহনগঞ্জ থেকে ছেড়ে এসেছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় আগুনে পুড়ে নিহত হয় এক শিশু ও এক নারীসহ ৪ জন যাত্রী। আহত হন আরো একজন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত একজন একই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আগুনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ছ, জ, ঝ এই তিন বগি পুড়ে যায়। ট্রেনটিতে মোট ১৪টি বগি ছিল। ট্রেনটি বর্তমানে কমলাপুর রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে।

এসকে/ 

তেজগাঁও ট্রেনে আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250