শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

দুই বিভাগের পুলিশ কমিশনারসহ ৫ এসপিকে প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ওসিদের পর এবার দুই বিভাগের পুলিশ কমিশনার ও একাধিক জেলার পুলিশ সুপারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে বরিশাল ও সিলেট বিভাগের পুলিশ কমিশনার এবং পাঁচ এসপিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১০ই ডিসেম্বর) সকালে কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে পিরোজপুর, হবিগঞ্জ, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির চিঠিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককেও নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এছাড়া মানিকগঞ্জ সদর থানা, সিংগাইর থানা ও গাজীপুরের শ্রীপুর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

ওআ/

পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250