মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা, কারাগারে নারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

নওগাঁয় ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মিথ্যা মামলা করায় এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে এ নির্দেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ নভেম্বর বদলগাছী উপজেলার চাপাডাল গ্রামের আসাদুল হাকিমের স্ত্রী মারিয়া বেগম (৪৮) একই গ্রামের তহিদুল তুহিনসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করে একটি মামলা করেন। তবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করলে মামলার বাদী পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। পরে শুনানি নিয়ে ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন আদালত।

বিচার বিভাগীয় তদন্তে ঘটনাটির সত্যতা রয়েছে মর্মে অনুসন্ধান প্রতিবেদন আদালতে জমা দিলে মামলাটির বিচারিক কার্যক্রম আবারও শুরু হয়। নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ তিনজন সাক্ষীর সাক্ষ্য নেন। সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে পর্যবেক্ষণ দিয়ে ১০ আগস্ট আসামিদের খালাস দেন বিচারক।

এ ঘটনায় শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে মারিয়া বেগমসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন তহিদুল ইসলাম নামের একজন। নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে ওই নারীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে মারিয়া বেগম জামিন শুনানির প্রার্থনা করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি মো. মকবুল হোসেন।

এসকে/ 

নারী কারাগার ধর্ষণ মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250