সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন

শীতকালে গবাদি পশুর যত্নে বাড়তি সতর্কতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

শীতকালে ঠাণ্ডার প্রকোপে গবাদিপশুর জ্বর ও কাঁপুনি হয়। অনেক ক্ষেত্রে পশু মারাও যায়। এই সময়ে মানুষের পাশাপাশি গবাদি পশুরও যত্ন নেওয়া জরুরি। এ সময়ে রোগ বালাই থেকে পশুকে রক্ষা করতে কৃষক এবং খামারিদের এখনই ব্যবস্থা নেওয়া উচিত।

দেখা যায়, প্রায়ই শৈত্যপ্রবাহের কারণে গবাদিপশুর স্বাস্থ্য খারাপ হয়। তাই পশুকে পাটের বস্তা পরানো যেতে পারে। এমনকি পাটের তৈরি কাপড় পরাতে পারেন।

পাশাপাশি গবাদিপশুর গোয়াল পরিষ্কার রাখতে হবে। এ সময় অনেক ভাইরাস এবং ব্যাকটেরিয়া বেড়ে যায়, যা পশুর স্বাস্থ্য খারাপ করে দিতে পারে।

গবাদিপশুর পরিধেয় বস্ত্র এবং বিছানা ভালোভাবে শুকানোর পর ব্যবহার করুন। সামান্য আর্দ্রতা তাদের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। পশুকে সরাসরি শক্ত মেঝেতে  শুতে দেবেন না। এর জন্য বস্তা বা বিছানার ব্যবস্থা করতে পারেন।

পশুর উষ্ণতার জন্য সুষম খাদ্য খাওয়ান। সরিষার তেল দিন। সঙ্গে গুড়, সরিষার খোল এবং অন্য সুষম খাবার খাওয়াতে পারেন। রোগপ্রতিরোধ ক্ষমতার জন্য সবুজ খাবার যেমন ঘাস ১:৩ অনুপাতে খাওয়াতে পারেন। সম্ভব হলে পশুকে গরম পানি দিন।

আরো পড়ুন: বস্তায় আদা চাষ করে সফল কৃষক রোকনুজ্জামান

পশুকে খোলা জায়গায় না রেখে শেডে রাখুন। যা তাদের শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করতে পারে। সকালে রোদ এলে বেড়াতে নিয়ে যান। কারণ সূর্যের রশ্মিতে ক্ষতিকর ভাইরাস ধ্বংস হয়। এতে পশুরা স্বস্তি পায়। এই সময় সব ধরনের দুগ্ধজাত প্রাণীকে টিকা দিন।

পশুর পেট খারাপ এবং ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিলে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ মৌসুমে নিউমোনিয়া, সর্দি এবং মুখের রোগের ঝুঁকি বাড়ে। এ অবস্থায় বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে প্রতিষেধক টিকা দিতে হবে।

এসি/ আই.কে.জে/


শীতকাল গবাদিপশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250