সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা প্রসঙ্গে মৌলবাদীদের অপপ্রচারের ভিত্তি কী *** সৌদি বিমানবন্দরে হামলা: বাংলাদেশের প্রবাসী আয়, শ্রমবাজার ও ওমরাহ পালনে কতটা ঝুঁকি *** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

বস্তায় আদা চাষ করে সফল কৃষক রোকনুজ্জামান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দিনাজপুরের হিলিতে প্রথমবার বস্তায় আদা চাষ করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন কৃষক রোকনুজ্জামান। উপজেলার নয়ানগর গ্রামে নিজের লিচু বাগানে ২৭০টি বস্তায় আদা রোপন করেছেন তিনি। বস্তাপ্রতি খরচ হয়েছে ৫০ টাকা করে। এই আদা বস্তাপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা বিক্রির আশা করছেন তিনি।

শখের বসে প্রথমবার ২৭০টি বস্তায় আদা চাষ করেছেন তিনি। আদার ফলন ভালো হওয়ায় পরবর্তীতে ৫ হাজার বস্তায় আদা চাষের প্রস্তুতি নিচ্ছেন তিনি। কৃষি অফিস প্রতিনিয়ত তার আদা চাষ দেখভাল করছে এবং সার্বিক সহযোগিতা করছে। তার আদা চাষে সাফল্য দেখে এলাকাবাসী অনেকে বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

আরো পড়ুন: কমলা চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন যুবক ফারুকের

আলতাফ হোসেন নামে ওই এলাকার এক ব্যক্তি বলেছেন, আমি রোকনুজ্জামান ভাইয়ের লিচুবাগানে বস্তায় আদা চাষ দেখতে এসেছি। আমার জমিতে প্রায়ই আদা চাষ করে থাকি। কিন্তু, তেমন ভালো ফলন হয় না। রোকনুজ্জামান ভাইয়ের বাগানের মধ্যে বস্তায় আদা চাষ দেখছি, অনেক ভালো হয়েছে। আমিও চিন্তুা করছি, তার মতো বস্তায় আদা চাষ করব।

গ্রামবাসী লিয়াকত হোসেন বলেন, বর্তমান বাজারে আদার কেজি ২০০ টাকার বেশি। বস্তায় আদা চাষ করলে নিজের চাহিদা পূরণ করে বিক্রিও করতে পারব।

স্থানীয় বাসিন্দা রাজু মিয়া বলেন, রোকনুজ্জামান ভাই বাগানের ভিতর আদা চাষ করেছেন। এতে বাড়তি তেমন জায়গার প্রয়োজন হয়নি। আমিও আমার বাড়ির ছাদে বস্তায় আদা চাষ করব।

আদাচাষি রোকনুজ্জামান বলেন, প্রথমে আমি শখের বসে এবং পরীক্ষামূলকভাবে নিজের লিচুবাগানের ভিতর ২৭০টি বস্তায় আদা চাষ করেছি। প্রতিটি বস্তায় আদার ভালো ফলন দেখতে পাচ্ছি। উপজেলা কৃষি অফিস আমাকে সার্বিক সহযোগিতা করছে। আমি আগামীতে ৫ হাজার বস্তায় আদা চাষ করার পরিকল্পনা করছি। আশা করছি, আমি সফল হবো। আমার আদা চাষ দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন।

এসি/ আই. কে. জে/ 


বস্তায় আদা চাষ রোকনুজ্জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা প্রসঙ্গে মৌলবাদীদের অপপ্রচারের ভিত্তি কী

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলা: বাংলাদেশের প্রবাসী আয়, শ্রমবাজার ও ওমরাহ পালনে কতটা ঝুঁকি

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

মাঠে কেন কলা দেখালেন দর্শকেরা

🕒 প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250