শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

গাছের সঙ্গে প্রেম! ৪৫ বছরের নারী যা বললেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

সনিয়া সেম্যোনোভা নামের ৪৫ বছরের এই নারী গাছের সঙ্গে প্রেম করছেন। সোনিয়া কানাডার ভ্যাঙ্কুভারের বাসিন্দা। নিজেকে পরিচয় দেন ‘সেল্ফ ইন্টিমেসি কোচ’ বলে। একজন সেল্ফ ইন্টিমেসি কোচ নিজের সঙ্গে নিজেকেই ঘনিষ্ঠ হতে শেখান। সনিয়া জানিয়েছেন, বছর কয়েক হলো একটি ওক গাছের প্রেমে পড়েছেন।

কীভাবে প্রেমে পড়লেন, কেমনই বা সেই প্রেম, তা বিস্তারিত  জানিয়েছেন সনিয়া।

তিনি বলেছেন, একজন প্রেমিকা তার প্রেমিকের মধ্যে কিছু না কিছু গুণের সন্ধান করেন। তিনিও ব্যতিক্রম নন। অনেক পুরুষ সঙ্গীর মধ্যে যেসব বৈশিষ্ট্যের খোঁজ পাননি, তা পেয়েছেন এই গাছের প্রেমে পড়ে।

সনিয়ার এমন পছন্দ অবশ্য অস্বাভাবিক নয়। বরং এই ধরনের ভাবনাচিন্তা যারা করেন, তাঁদের এক বিশেষ নাম আছে। প্রকৃতির মধ্যেই প্রেম খুঁজে নেওয়া এই ধরনের মানুষকে বলা হয় ইকোসেক্সুয়াল। এরা পৃথিবীকেই নিজের প্রেমিক বা প্রেমিকা বলে ভাবতে ভালবাসেন।

গাছকে দেখে কেমন অনুভব হয় তার, শরীরী কামনা জাগ্রত হবে? এসব প্রশ্নের জবাব দিয়েছেন সনিয়া নিজেই। তিনি বলেছেন, ‘গাছটা দেখেও শরীরী প্রেম জাগতে পারে। তবে মানুষের শরীরী প্রেমের সঙ্গে এই প্রেমের কিছু অমিল আছে।’

এ ব্যাপারে একটা অত্যন্ত ভুল ধারণা রয়েছে যে, ইকোসেক্সুয়ালিটির অর্থ প্রকৃতি এবং মানুষের মধ্যে যৌনতা। ব্যাপারটা মোটেই তা নয়।

সনিয়ার কথায়, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে গাছের সঙ্গে এই প্রেমও শরীরী প্রেম। কিন্তু এই প্রেমের সঙ্গে আক্ষরিক অর্থে যৌনতার কোনও সম্পর্ক নেই।

শুধু এই গাছটির উপস্থিতিতেই আমার ভেতরে খুব ভালো অনুভূতি জাগে। এই অনুভূতির জন্য বহু বছর অপেক্ষা করে থেকেছি আমি।’

আরো পড়ুন: ১০ টাকায় বই পাবেন যেখানে

২০২০ সালের দিকে গাছের প্রেমে পড়েছেন তিনি। কারোনাকালে তাদের প্রেমের শুরু। সেই সময় বাড়ির আশেপাশে হাঁটতে বের হতেন। তখনই তার আলাপ এই ‘প্রেমিকের’ সঙ্গে।

সনিয়ার ভাষায়, ‘গাছটিকে দেখার পর থেকেই এর কাছে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হত। মাঝেমাঝেই গাছটার গায়ে হেলান দিয়ে শুয়ে বা বসে থাকতাম। তখন থেকেই আমাদের প্রেমের শুরু।’

সনিয়ার দাবি, প্রকৃতির প্রতি তার যে অনুভূতি, এই একই অনুভূতি অনেকেই অনুভব করেন। শুধু তারা স্পষ্ট করে বলতে পারেন না বা হয়তো এই প্রেমকে মর্যাদা দিতে পারেন না।

এসি/ আই.কে.জে/

গাছ যুবতী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250