মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

নতুন বছরে আকাশে উড়বে গাড়ি!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

নতুন বছর ২০২৪ সালের যাত্রা শুরু। বিশ্বের বিভিন্ন শহরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে। ফানুস আর আতশবাজির আলোয় রঙিন হয়েছে বড় শহরগুলোর আকাশ।

নানা কারণে মানুষের মনে দাগ কেটেছে ২০২৩ সাল। নানা প্রাকৃতিক বিপর্যয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও ইউক্রেন যুদ্ধসহ বিশ্বজুড়ে নানা সংঘাত রক্ত ঝরিয়েছে। আবার কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির বিকাশও হয়েছে এ বছরেই। বড় অগ্রগতি এসেছে চিকিৎসা ক্ষেত্রেও।

তবে সবার ভাবনা এখন নতুন বছরকে নিয়ে। বিভিন্ন দিক দিয়ে বছরটি বেশ গুরুত্বপূর্ণ। এবার সবচেয়ে আলোড়ন তুলবে গাড়ি। সবাই জানি মাটিতে চলে গাড়ি। হ্যা, সেই গাড়ি উড়বে আকাশে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালেই প্রথম আকাশে উড়তে যাচ্ছে ‘গাড়ি’।

আরো পড়ুন : হারানো জিনিস খুঁজে দেবে রোবট

বিবিসির ব্যবসা প্রযুক্তিবিষয়ক সম্পাদক বেন মরিসের ভাষ্যমতে, এই গাড়িগুলো হচ্ছে এমনই একধরনের আকাশযান, যেগুলো কম শব্দ উৎপন্ন করবে, কার্বন নির্গমন করবে না এবং দামও কম হবে। সেগুলো সহজেই শহর থেকে আকাশে উড়তে পারবে এবং অবতরণ করতে পারবে।

যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে ২০২৪ সালে বাণিজ্যিকভাবে ছাড়া হতে পারে এই আকাশযানগুলো। এ ছাড়া এ বছর প্যারিস অলিম্পিকসের সময় শহরটিতে বিশ্বের প্রথম এ ধরনের ইলেকট্রিক আকাশযানের নেটওয়ার্ক গড়ে তোলার আশা করা হচ্ছিল। তবে শহর কর্তৃপক্ষের আপত্তিতে সে পরিকল্পনা বাতিল করা হয়েছে।

সূত্র : সিএনবিসি

এস/ এসি

আকাশ নতুন বছর উড়বে গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250