মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

নেতাকর্মীদের ২৭ অক্টোবর থেকে রাজধানীর অলিগলি পাহারা দেওয়ার আহ্বান কাদেরের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

দলের নেতাকর্মীদের ২৭ অক্টোবর থেকে রাজধানীর অলিগলি পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আক্রমণ করলে পাল্টা আক্রমণ করে বিএনপিকে পরাজিত করা হবে।

মতবিনিময় সভায় বিএনপির সমাবেশ থেকে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। নেতারা বলেন, কোনো হুমকি ধামকিতে ভয় পায় না আওয়ামী লীগ। ২৮ তারিখ সমাবেশের মধ্য দিয়ে বিএনপিকে ঘেরাও করে পরাজিত করা হবে।

সভায় সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসকে/ 

বিএনপি আওয়ামী লীগ রাজধানী ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250