শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

ইসিতে আপিল শুনানি

শেষ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২০ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন বৈধতা চেয়ে প্রার্থীদের করা আপিলের শেষ দিন ছিল আজ। এদিন নির্বাচন কমিশনে আপিল শুনানি হয়েছে ৮৪টি। এর মধ্যে নামঞ্জুর হয়েছে ৬৪টি আবেদন আর প্রার্থিতা ফিরে পেয়েছে ২০ জন।

শুক্রবার (১৫ই ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনের মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়। এতে অন্য চার কমিশনারও উপস্থিত ছিলেন। প্রার্থিতা ফিরে পেতে সকাল থেকেই সমর্থকদের নিয়ে ইসিতে হাজির হন প্রার্থীরা।

শেষ দিনে প্রার্থিতা বহাল ও বাতিল হল যাদের

বরিশাল-৫

বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করা হয়েছে। শামিমের মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আপিলে জাহিদ ফারুক ও তার স্ত্রী-সন্তান আমেরিকার নাগরিক এবং সেখানে বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল।

অন্যদিকে, সাদিক আব্দুল্লাহর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন জাহিদ ফারুক। হলফনামায় আমেরিকার ফিলাডেলফিয়ায় প্রতিমন্ত্রীর স্ত্রী-সন্তানের সম্পদের তথ্য গোপনের অভিযোগও করেন সাদিক আব্দুল্লাহ।

বরিশাল-৪

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথের প্রার্থিতা বহাল রাখা হয়েছে।

এ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ শাম্মী আহম্মেদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ উভয় দেশের নাগরিকত্ব রয়েছে বলে অভিযোগ তোলেন। আর শাম্মী আহম্মেদ পংকজ নাথের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনেন। পরে শাম্মী আহম্মেদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সংক্রান্ত তথ্য চাওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে।

ফরিদপুর-৩

ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বহাল রাখা হয়। আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

হলফনামায় মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ তুলে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছিলেন শামীম হক। তবে তার আগে শামীমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন আজাদ। এ কে আজাদ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

কক্সবাজার-১

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধতার আপিল নামঞ্জুর হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ঋণ খেলাপির তালিকায় নাম থাকায় কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

ঝালকাঠি-১

বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শাহজাহান ওমরের প্রার্থিতা আপিলেও বৈধতা পেয়েছে।

শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে কমিশনে আপিল করেছিলেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান। আপিলে ওমরের বিরুদ্ধে হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছিল। নির্বাচন কমিশন সেই আবেদন নামঞ্জুর করে দেয়।

এছাড়াও, বরগুনা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মিজান রহমানের আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন। 

তবে ইসিতে যাদের আপিল আবেদন বাতিল করা হচ্ছে, তাদের উচ্চ আদালতে রিট করার সুযোগ রয়েছে।

এসকে/ 

নির্বাচন কমিশন মনোনয়ন বৈধ আপিল শুনানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250